Wednesday, June 24, 2026

রাহুলকে পুনরায় দলের সভাপতি করতে প্রস্তাব পাস কংগ্রেসে

Date:

Share post:

সম্প্রতি কংগ্রেস ওয়ার্কিং কমিটির(CWC) বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগামী জুন মাসের মধ্যে নয়া সভাপতি নির্বাচন করবে দল। ২০২১ সালে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে পিছিয়ে দেওয়া হয়েছিল সভাপতি নির্বাচনের এই পরিকল্পনা। এহেন পরিস্থিতিতে মাঝেই এবার পুনরায় জরুরী ভিত্তিতে রাহুল গান্ধীকে(Rahul Gandhi) দলের সভাপতি করতে রবিবার প্রস্তাব পাস করল দিল্লি কংগ্রেস কমিটি। শুধু দিল্লি কংগ্রেস(Delhi Congress) নয় একাধিক রাজ্যের প্রদেশ কমিটিগুলির তরফেও রাহুলকে পুনরায় সভাপতি করার দাবিতে সরব হয়ে ওঠে। সেই দাবীকে মান্যতা দিয়েই কংগ্রেস কমিটির তরফে নয়া এই প্রস্তাব পাস নিশ্চিত ভাবেই তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন:মোদির রেডিওবার্তার পরেই পাল্টা চ্যালেঞ্জ কৃষকনেতা টিকায়েতের

প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির কাছে ভরাডুবির পর দলের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন রাহুল গান্ধী। ‌ আর কখনো তিনি সভাপতি হবেন না বলেও জানিয়ে দেন সেদিন। রাহুলের ইস্তফার পর আভ্যন্তরীণ সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন সোনিয়া গান্ধী। তবে রাহুলে ভরসা নেই আকারে-ইঙ্গিতে এমনটা বুঝিয়ে দিয়ে দলের শীর্ষ ও বরিষ্ঠ নেতৃত্বের তরফে দলীয় সভাপতির জন্য নির্বাচনের দাবি উঠেছিল। কপিল সিব্বল, মণীশ তিওয়ারি, গোলাম নবী আজাদ সহ দলের ২৩ জন শীর্ষ নেতৃত্বের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন খোদ সোনিয়া গান্ধী। সেই ঘটনার পর কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী জুন মাসে হবে কংগ্রেসের সভাপতি নির্বাচন। যদিও তার আগেই এবার রাহুলকে সভাপতি পদে দেখতে চেয়ে প্রস্তাব পাস করল দিল্লি কংগ্রেস।

Advt

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...