Monday, April 6, 2026

যান্ত্রিক ত্রুটিতে বিমান বিভ্রাট, অল্পের জন্য রক্ষা পেলেন ডিজি-সহ হাইপ্রোফাইল আধিকারিকরা

Date:

Share post:

মাঝ আকাশে ধোঁয়া, কলকাতায় জরুরি অবতরণ বিমানের (Aroplane)। বিমান বন্দর সূত্রে জানানো হয়েছে, মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির (Technical Problem) জেরে বিমানে ধোঁয়া দেখা যায়। তার জেরেই ওই বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়। বিমানে বেশ রাজ্য পুলিশের ডিজি-সহ বেশ কয়েকজন সরকারি আধিকারিকরা ছিলেন বলে জানা গিয়েছে। এই বিমানে ছিলেন রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি তথা বর্তমান নিরাপত্তা উপদেষ্টা সুরজিৎ করপুরকায়স্থ (Surajit Kar Purkayostho), ডিজি (DG) বীরেন্দ্র (Virendra), এডিজি আইবি (ADG-IB) নীরজ কুমার সিং (Biraj Kumar Singh)।

বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা থেকে শিলিগুড়ির বাগডোগরাগামী (Bagdogra) বিমানে এই বিভ্রাট। উড়ানের পর বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তবে দ্রুত নজরে আসায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। পরে যাত্রীদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করে পাঠানো হয় গন্তব্যে।

আজ, সোমবার দুপুর ৩.১০ মিনিট নাগাদ স্পাইসজেটের একটি বিমান – SJ 257 রওনা দেওয়ার কথা ছিল বাগডোগরার দিকে। কিন্তু তা বিলম্ব হওয়ায় বিকেল ৪.২২ মিনিটে রওনা দেয় । মোট ৬৯ জন যাত্রীর তালিকায় ছিলেন হাইপ্রোফাইল আধিকারিকরা।

আরও পড়ুন:এই বাজেট দিশাহীন, বিভ্রান্তিকর, মধ্যবিত্ত বিরোধী! মন্তব্য রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রের

বিমান ওড়ার পরই ককপিট থেকে বেজে ওঠে সিকিউরিটি অ্যালার্ম। ঘড়িতে তখন বাজে ৪.৫৭ মিনিট। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে বিমানে থাকা কর্মীরা এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করেন।

Advt

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...