Sunday, March 22, 2026

Budget 2021: বায়ুদূষণ রুখতে স্বেচ্ছায় যান বাতিল নীতি আনছে কেন্দ্র

Date:

Share post:

বায়ুদূষণ রুখতে নয়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। বাতিল করা হবে পুরনো গাড়ি। ২০২১-২০২২ এর বাজেট পেশ করতে গিয়ে এমনটাই জানালেন দেশের অর্থমন্ত্রী নির্মল সীতারমণ। এজন্য কেন্দ্র সরকার ‘voluntary vehicle scrappage policy’ অর্থাৎ স্বেচ্ছায় যান বাতিল নীতি আনছে বলে সোমবার সংসদ ভবনে ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

নির্মলা সীতারমণ জানান, ‘যেসব গাড়ি পুরনো ও যাতায়াতের জন্য উপযোগী নয়, সেগুলিকে বাতিল করতে আমরা voluntary vehicle scrappage policy ঘোষণা করছি। এর ফলে একদিকে যেমন পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার বাড়ানো হবে, তেমনই বায়ুদূষণ ও জ্বালানি আমদানি কমবে।’ খুব শীঘ্রই এ ব্যাপারে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জানানো হবে বলে জানান এদিন। উল্লেখ্য, স্ক্রুটিনি প্রক্রিয়ার জন্য ইতিমধ্যেই কেন্দ্রের কাছে scrappage policy পাঠিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি।

এই প্রথমবার ‘পেপারলেস’ বাজেট পেশ হয় সংসদ ভবনে। ট্যাবে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট ধরে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

আরও পড়ুন-বাজেটকে ‘দিশাহীন’ বললো কংগ্রেস, আপ জানালো, সবকিছু ‘বিক্রি’ করার সরকার

Advt

Related articles

সোমবার প্রকাশ ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা, ভাগ্য নির্ধারণ ২৭ লক্ষের

সোমবার বিকেলে প্রকাশিত হবে ‘বিবেচনাধীন’ ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা। রবিবার শিপিং কর্পোরেশন ভবনে বাহিনী মোতায়েন সংক্রান্ত বৈঠকে যোগ দেওয়ার...

কমিশনের সাহায্যে রাষ্ট্রপতি শাসনের চেষ্টা! কবিতা-গান-যুক্তিতে প্রতিবাদ গণমঞ্চের

নির্বাচনের আগে বাংলার প্রশাসনকে পঙ্গু করে দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের বিজেপি সরকারের। হাতিয়ার নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে এবার নির্বাচন...

শান্তিপূর্ণ ভোট করাতে তৎপর পুলিশ, জেলায় জেলায় পরিদর্শনে অফিসাররা

ভোট ঘোষণার (West Bengal elections) পরেই প্রশাসনিক মহলে শীর্ষস্তর থেকে জেলাস্তরে ইচ্ছা অনুযায়ী ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন...

ISL: ৩ পয়েন্টের লক্ষ্যে অস্কারের ছক বদল! মিনি ডার্বি সম্মানের লড়াই মহমেডানের

চাপের পাহাড়ে থেকেই ISL মিনি ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল- মহমেডান(East Bengal FC vs Mohammedan)। সোমবারের ম্যাচের আগে দু দলই...