Wednesday, June 24, 2026

৭৫-এর অধিক বয়স্ক পেনশনভোগীদের দিতে হবে না আয়কর, বাজেটে বড় ঘোষণা নির্মলার

Date:

Share post:

করোনা পরিস্থিতির মাঝে ২০২১ সালের প্রথম বাজেট অধিবেশনে বেহাল অর্থনীতির(economy) ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া মোদি সরকার(Modi government)। আর সেই লক্ষ্যেই আগামী অর্থবর্ষের জন্য একাধিক পদক্ষেপের পাশাপাশি আয়করের ক্ষেত্রে বড় ঘোষণা করল সরকার। এদিন বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala sitharaman) জানান করদাতাদের ওপর যতটা সম্ভব কম চাপ দিতে হবে। পাশাপাশি ৭৫ বছরের অধিক বয়স্ক পেনশনভোগীদের জন্য এদিন কর ছাড়ের কথা ঘোষণা করে দিলেন অর্থমন্ত্রী।

এদিনের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, ‘৭৫ বছরের বেশি পেনশনভোগীদের জন্য সুদের ওপর সম্পূর্ণ ছাড় দেবে সরকার। শুধু তাই নয় ৭৫ বছরের বেশি পেনশনভোগীদের ট্যাক্স রিটার্নও জমা দিতে হবে না।’ মূলত ৭৫ বছরের অধিক বয়স্ক যারা ব্যাংকের সুদের উপর নির্ভরশীল তাদের জন্যই এই ছাড় ঘোষণা করেছে সরকার। তবে কেন এই ৭৫ সংখ্যাটি বেছে নেওয়া হয়েছে এদিন তার ব্যাখ্যা দেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। জানানো হয় স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি আগে প্রবীনদের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন:বাজেটকে ‘দিশাহীন’ বললো কংগ্রেস, আপ জানালো, সবকিছু ‘বিক্রি’ করার সরকার

পাশাপাশি এদিন মধ্যবিত্তদের বাড়ি তৈরির জন্য বাজেটে বিশেষ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন ফ্ল্যাট কিনলে দেড় লক্ষ (১.৫ লক্ষ) টাকা পর্যন্ত করছাড় (Tax exemption) মিলবে বলে জানিয়েছেন তিনি। এই সুবিধা মিলবে মার্চের ২০২২ পর্যন্ত। বাড়ি কেনা এবং ভাড়া, দু’ক্ষেত্রে এই সুবিধা পাবেন সাধারণ মানুষ। পাশাপাশি, শেয়ারের ডিভিডেন্ট থেকে টিডিএস কাটা হবে না বলেও এ দিন জানান নির্মলা।

তবে এর বাইরে আয়করের ক্ষেত্রে সমস্তকিছুই অপরিবর্তিত রাখা হয়েছে পূর্বের মতোই। আয়করের ক্ষেত্রে পুরনো স্ল্যাবই বহাল থাকবে।
২.৫ লক্ষ পর্যন্ত বার্ষিক আয় – ০%
২.৫-৫ লক্ষ পর্যন্ত বার্ষিক আয় – ৫% ( শর্ত সাপেক্ষে ০%)।
৫-১০ লক্ষ পর্যন্ত বার্ষিক আয় – ২০%
১০-৫০ লক্ষ পর্যন্ত বার্ষিক আয় – ৩০%+৪% (স্বাস্থ্য ও শিক্ষা) সেস।
৫০ লক্ষ-১ কোটি পর্যন্ত বার্ষিক আয় – ৩০%+৪% সেস+১০% সারচার্জ।
১-১০ কোটি পর্যন্ত বার্ষিক আয় – ৩০%+৪% সেস+১৫% সারচার্জ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...