Wednesday, June 24, 2026

পাখির চোখ নির্বাচন: বাজেটে কী পেল বাংলা?

Date:

Share post:

পাখির চোখ নির্বাচন। সেদিকে তাকিয়ে বাংলা-সহ চার রাজ্যের প্রতি এবার বাজেটে একটু বাড়তি গুরুত্ব দিল কেন্দ্র। বাংলার ভাগ্যে কী কী জুটল? সড়কের পাশাপাশি জোর দেওয়া হয়েছে চা শিল্পে। তৈরি হবে ফ্রেট করিডর।

রাস্তার পরিকাঠামোয় জোর দেওয়ার জন্য বাংলা-সহ চার রাজ্যে নয়া অর্থনৈতিক করিডরের প্রস্তাব করা হয়েছে বাজেটে। আগামী কয়েক মাসের মধ্যেই এই চারটি রাজ্যে বিধানসভা নির্বাচন।

রাজ্যের শাসকদল বারবার অভিযোগ করে যে, রাজ্য সড়কগুলি যথেষ্ট ভাল অবস্থায় রয়েছে। এ সরকারের আমলে গ্রামের বেশিরভাগ কাঁচা রাস্তা পাকা করা হয়েছে। কিন্তু জাতীয় সড়কের বেহাল দশা। এর কারণে দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ। এবার বাজেটে বাংলার সড়ক সংস্কারের জন্য ২৫০০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। একইসঙ্গে কলকাতা-শিলিগুড়ি সড়কের উন্নয়ন করা হবে। ৬৭৫ কিলোমিটার অর্থনৈতিক করিডর তৈরি করা হবে।

শুধু সড়ক নয় এবারের রেল বাজেটে পশ্চিমবঙ্গকে উপহার দেওয়া হয়েছে। গোমো থেকে ডানকুনি পর্যন্ত বিশেষ করিডর হবে। খড়্গপুর থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত হবে ইস্ট ফ্রেট করিডর।

গত লোকসভা নির্বাচনে নিরিখে উত্তরবঙ্গে ভালো ফল করেছে বিজেপি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেখানে কেন্দ্রের শাসকদল জমি হারাচ্ছে বলে মত রাজনৈতিক মহলের। বরং এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস পুরনো শক্তি পুনরুদ্ধার করছে। এবার বাজেটে তাই চা শিল্পে জোর দেওয়া হয়েছে বলে মত বিশেষজ্ঞ মহলের। পশ্চিমবঙ্গ ও অসমের চা-শ্রমিকদের উন্নয়নে ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জোর দেওয়া হয়েছে মহিলা এবং শিশু বিকাশের উপর। সব মিলিয়ে বাংলার ভাগ্যে ভোটের আগে বাজেট বরাদ্দ মন্দ না বলেই মত বিশেষজ্ঞ মহলের। তবে বিরোধীদের অভিযোগ এ বাজেটে কোন দিশা নেই।

আরও পড়ুন:৭৫-এর অধিক বয়স্ক পেনশনভোগীদের দিতে হবে না আয়কর, বাজেটে বড় ঘোষণা নির্মলার

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...