Wednesday, June 24, 2026

ভেকধারী সরকারের ফেকধারী বাজেট: তীব্র কটাক্ষ মমতার

Date:

Share post:

কেন্দ্রীয় বাজেট কে তীব্র ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর মতে, এটা ভেকধারী সরকারের ফেকধারী বাজেট। বিমা ক্ষেত্রে ৭৪ শতাংশ বিদেশি বিনিয়োগে ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Finance Minister)। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন মমতা। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সব বিক্রি করে দেবে। “ব্যাঙ্ক থেকে বিমা, রেল, সেল, ভেল বিক্রি করতে করতে এক দিন গোটা দেশটাকেই বিক্রি করে দেবে।” বেসরকারিকরণ হলে কেন্দ্রীয় সরকারি (Central Government) কর্মচারীদের চাকরি ও সুরক্ষিত নয় বলে আশঙ্কা প্রকাশ করেন মমতা। তিনি প্রশ্ন তোলেন, এর পর বিমার টাকা পাওয়া যাবে তো?

কলকাতা (Kolkata) থেকে শিলিগুড়ি (Siliguri) পর্যন্ত জাতীয় সড়ক সংস্কারের জন্য কেন্দ্রীয় বরাদ্দ নিয়েও কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি প্রশ্ন তোলেন, ভোটের মুখে এই সিদ্ধান্ত কেন? তিনি বলেন, বাংলার সব রাস্তা তিনিই করে দেবেন। তার চেয়ে দিল্লিতে আন্দোলনরত কৃষকদের বাংলার রাস্তার জন্য বরাদ্দ টাকা দিয়ে দিক কেন্দ্র।

মমতা বলেন, এই বাজেটে কোন সারবত্তা নেই। উন্নয়নের কোনও দিশা নেই। একে লোক ঠকানো বাজেট বলে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী।

আরও পড়ুন:পাখির চোখ নির্বাচন: বাজেটে কী পেল বাংলা?

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...