Thursday, June 4, 2026

‘মা’ উড়ালপুলে দুর্ঘটনা, বাইক আরোহীর মৃত্যু

Date:

Share post:

সোমবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মা উড়ালপুলে। সল্টলেকের বাসিন্দা অরিজিৎ মৈত্র বাইক চালিয়ে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিলেন। তিনি সাগর দত্ত মেডিক্যাল কলেজের কর্মী।  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাঝরাস্তায় তঁর মোবাইলে ফোন আসে।  অরিজিৎবাবু বাইক দাঁড় করিয়ে কথা বলছিলেন। সেই সময় আচমকা পিছন থেকে একটি গাড়ি এসে বাইকে ধাক্কা মারে। উড়ালপুল থেকে নিচে পড়ে যান অরিজিৎবাবু। তঁর বান্ধবীও সঙ্গে ছিলেন। তিনিও নিচে পড়ে যান। স্থানীয়রা তাঁদের ন্যাশনাল মেডিক্যালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অরিজিৎবাবুকে মৃত ঘোষণা করেন। তাঁর বান্ধবীর আঘাতও গুরুতর। তাঁর পিঠে চোট লেগেছে বলে জানা গিয়েছে। তাঁর চিকিৎসা চলছে।

যে গাড়িটি পিছন থেকে ধাক্কা মারে বলে জানা গিয়েছে সেটিকে আটক করেছে পুলিশ। জনৈক ফাহিম হালদার নামে এক ব্যক্তির গাড়ি সেটি। তিনি সপরিবারে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Advt

 

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...