Sunday, April 12, 2026

বাংলায় ভোট বৈতরণী পেরতে বিজেপির ভরসা আদবানির ঢঙে রথাযাত্রা

Date:

Share post:

বাংলার বৈতরণী পেরতে শেষ পর্যন্ত রথযাত্রাকেই (Rath yatra) পাখির চোখ করল ভারতীয় জনতা পার্টি (BJP)। মঙ্গলবার দিল্লিতে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) বাসভবনে কোর কমিটির বৈঠক বসে। সেখানে পাঁচটি জোন (৫ jone) থেকে পাঁচটি রথযাত্রার পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, যদি রাজ্য সরকার রথযাত্রার অনুমতি না দেয়? দিলীপের জবাব, সেক্ষেত্রে আদালতে যাবে বিজেপি।

মঙ্গলবার রাতে বৈঠক শেষে বিজেপি রাজ্য সভাপতি জানান, রথযাত্রার জন্য সরকারের কাছে অনুমতি চাওয়া হয়েছে। ৬ ফেব্রুয়ারি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda) প্রথম রথযাত্রার উদ্বোধন করবেন নবদ্বীপ থেকে। ৯ ফেব্রুয়ারি আরও দুটি যাত্রার সূচনা করবেন নাড্ডা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Sah) ১১ফেব্রুয়ারি কোচবিহার থেকে চতুর্থ রথযাত্রার সূচনা করবেন। পঞ্চম রথযাত্রা শুরু হবে কাকদ্বীপ থেকে। সেই রথযাত্রার সূচনা কে করবেন, সে সিদ্ধান্ত এদিনের বৈঠকে করা যায়নি। রথযাত্রা সমস্ত মণ্ডল স্পর্শ করবে। টানা প্রায় ২৫-৩০ দিন ধরে এই রথযাত্রা চলবে। ৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর হলদিয়া সফরের দিনে একটি সভা হবে বলেও দিলীপ জানান।

কিন্তু সবটাই নির্ভর করছে, রাজ্য সরকার এই রথযাত্রার অনুমতি দেয় কিনা। না দিলে বিজেপি আদালতে যাবে। কিন্তু সঙ্ঘাতে যাওয়ার সম্ভাবনা যে কম, তা দিলীপের কথাতেই স্পষ্ট হয়েছে।

আরও পড়ুন- গণবিবাহের অনুষ্ঠানে সাঁওতালি নাচের তালে পা মেলালেন মুখ্যমন্ত্রী

Advt

 

 

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...