Wednesday, June 24, 2026

কয়লা পাচারকাণ্ড: রাজ্যের সঙ্গে সমন্বয় রেখে তদন্ত করতে হবে সিবিআইকে, নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

কয়লা পাচারকাণ্ডের (Coal Smuggling) তদন্তে (Investigation) গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। নির্দেশ দিয়েছে, রেলের এলাকার বাইরে গিয়ে তদন্ত করতে হলে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে সিবিআই-কে (CBI)। রাজ্যের সঙ্গে কথা বলেই সিবিআইকে তদন্ত করতে হবে। রাজ্যের সঙ্গে যৌথভাবে তল্লাশি করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

এদিকে হাইকোর্টের নির্দেশের পরই লিগ্যাল সেলের সঙ্গে আলোচনা শুরু করেছে সিবিআই। রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে কেন তল্লাশি চালাতে হবে? সিবিআই সূত্রে খবর, এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যেতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

অন্যদিকে, কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে আগেই এফআইআর করেছে সিবিআই। সেই এফআইআর বাতিল করার জন্য কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিল লালা। যদিও তার সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তাঁর নির্দেশে জানান, রেলওয়ে আইন অনুযায়ী রেলের জমির মধ্যে নির্বিঘ্নে তদন্ত করতে পারবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। কিন্তু রেলের আওতাধীন নয়, এমন জায়গায় তদন্ত করতে গেলে রাজ্যের অনুমতি বাধ্যতামূলক। তবে রাজ্যের এক্তিয়ারভুক্ত এলাকায় থাকা কোনও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে গেলে, তাঁকে সমন পাঠাতেই পারে সিবিআই। শুধু তল্লাশি অভিযান চালানোর ক্ষেত্রে রাজ্য সরকারের অনুমতি নিয়ে রাজ্যের আধিকারিকদের সঙ্গে যুগ্মভাবে তা করতে হবে।

আরও পড়ুন-রাজ্যের এক্তিয়ারভুক্ত অঞ্চলে নিতে হবে পুলিশের অনুমতি: হাইকোর্টের রায়ে ‘অসন্তুষ্ট’ সিবিআই

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...