Saturday, April 4, 2026

একসঙ্গে ৮ হাসপাতালের প্রশাসনিক পদে ইস্তফা দিব্যেন্দুর, তুঙ্গে জল্পনা

Date:

Share post:

জল্পনা ক্রমবর্ধমান !

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারীকে (Dibyendu Adhikary) নিয়ে ক্রমশই তীব্র হচ্ছে দলবদলের জল্পনা।

দিব্যেন্দু এবার ৮টি হাসপাতালের প্রশাসনিক পদ থেকে একসঙ্গে ইস্তফা ( Resignation) দিলেন।রাজনৈতিক মহলে প্রশ্ন, তাহলে কী এবার শুভেন্দুর পথ ধরে বিজেপিতে (BJP) যেতে চলেছেন তমলুকের এই তৃণমূল সাংসদ? দিব্যেন্দুর পর পর ইস্তফায় এই চর্চা এখন তুঙ্গে৷

পূর্ব মেদিনীপুর জেলার ৮টি হাসপাতালের প্রশাসনিক পদ থেকে মঙ্গলবারই ইস্তফা দিয়েছেন দিব্যেন্দু। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। একই সঙ্গে স্বাস্থ্য দফতরের মনোনীত সরকারি প্রতিনিধির পদ ছেড়েছেন। তবে এখনও পর্যন্ত হলদিয়া উন্নয়ন পর্ষদ সদস্য দিব্যেন্দু।

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরই পূর্ব মেদিনীপুর তৃণমূলের সভাপতি পদ থেকে শিশির অধিকারীকে৷ কোপ পড়ে তাঁর পুত্র সৌম্যেন্দুর উপর। কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয় সৌম্যেন্দুকে। এর পরই বিজেপিতে যোগ দেন তিনি।

আরও পড়ুন-রাজ্যের এক্তিয়ারভুক্ত অঞ্চলে নিতে হবে পুলিশের অনুমতি: হাইকোর্টের রায়ে ‘অসন্তুষ্ট’ সিবিআই

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...