Monday, April 27, 2026

‘কৃষকরা নয়, পিছু হটতে হবে সরকারকেই’, হুঁশিয়ারি রাহুলের

Date:

Share post:

দিল্লির অন্দরে কৃষকদের(Farmer) প্রবেশ ঠেকাতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে সরকার। সিংঘু সহ একাধিক সীমান্তে বিশাল ব্যারিকেডের পাশাপাশি কাঁটাতার ও পেরেক পোঁতা হয়েছে। সরকারের এহেন পদক্ষেপের তীব্র বিরোধিতা করে এবার বিবৃতি দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। পাশাপাশি প্রশ্ন তুললেন ‘কেন এগুলি করছে মোদি সরকার(Modi government)? তবে কি তারা কৃষক আন্দোলনকে ভয় পাচ্ছে?’

বুধবার সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী জানালেন, ‘সরকারের কাজ কৃষকদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানো, ভয় দেখানো নয়। কৃষকরা দেশের শক্তি। তাদের মেরে, ধমক দিয়ে পিছু হটানো সরকারের কাজ নয়। সরকারের কাজ হওয়া উচিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান বের করা।’ এরপর সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, ‘কৃষকরা পিছু হটবে না। পিছু হটতে হবে সরকারকে।’ পাশাপাশি বাজেট অধিবেশন উপলক্ষে সংসদে সরকার এর বিরোধিতায় সরব হন রাহুল। বলেন, যদি সরকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের হাতে পয়সা দিত তাহলে দেশের অর্থনীতি ফের দ্রুতগতিতে নিজের জায়গায় ফিরে আসত। তবে সরকার সেটা না করে ভুল পথে হাঁটছে।

আরও পড়ুন:সৌদি আরবে ঢুকতে নিষেধাজ্ঞা ভারতীয়দের

উল্লেখ্য, শুরু থেকেই কৃষক আন্দোলনকে সমর্থন করে গিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কৃষকদের দাবির পক্ষে গিয়ে রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন তিনি। যে তিনটি কৃষি আইন নিয়ে এত বিরোধ। অবিলম্বে সেগুলি বাতিল করার পাশাপাশি নতুন করে বিল আনার প্রস্তাব দিয়েছে কংগ্রেস। পাশাপাশি বিল নিয়ে বিস্তারিত আলোচনার পর তা পাস করানোর অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে আবার কৃষি আইন বাতিলের দাবিতে অনড় দেশের কৃষকরা ফের সরকারের ওপর চাপ বাড়াতে ক্রমশ জোটবদ্ধ হচ্ছে।

Advt

Related articles

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...