Saturday, June 27, 2026

মতুয়াদের নিয়ে ছেলেখেলা করছে বিজেপি, দাবি ব্রাত্যর

Date:

Share post:

ফের কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে (BJP) নিশানা করলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। আজ, বুধবার সাংবাদিক বৈঠকে NRC ও CAA নিয়ে তোপ দাগেন ব্রাত্য বসু। তাঁর অভিযোগ, “মতুয়া (Matuya) সম্প্রদায়কে নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বিভাজনের রাজনীতি চলছে। CAA নিয়ে কেন্দ্র কী করছে, আমরা অবিলম্বে জানতে চাই। মতুয়াদের জীবন নিয়ে কেন খেলা করছেন? মতুয়াদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কাজ করেছেন। নদিয়া, বাগদায়, হেলেঞ্চাতে হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের মূর্তি তৈরি করা হচ্ছে। গুজরাতের সিলেবাসে মতুয়াদের জন্য কিছুই নেই। তবে বাংলার পাঠ‍্যক্রমে মতুয়াদের জন্য সিলেবাস রাখা হয়েছে।” কেন্দ্র জানিয়েছে, দেশজুড়ে এখনই চালু হচ্ছে না এনআরসি (NRC) ও নাগরিকত্ব সংশোধনী আইনও (CAA)।

বিজেপির রথযাত্রাকেও (Rathyatra) কটাক্ষ করেন ব্রাত্য। তিনি বলেন, “লালকৃষ্ণ আডবাণী যিনি রথযাত্রা শুরু করেছিলেন, তাকেই বিজেপি থেকে সরিয়ে দেওয়া হয়েছে! রথযাত্রা করছেন, অথচ চৈতন্যের নাম নিচ্ছেন না! এখানে চৈতন্যকে অপমান করতে পারবেন না।”

এখানেই শেষ নয়। এদিন ব্রাত্য বসু রাজ‍্যপাল (Governor) জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) কড়া সমালোচনা করেন। রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাওয়া প্রসঙ্গে রাজ্যপালের নিন্দা করে ব্রাত্য বলেন, “উত্তরপ্রদেশে হাথরসের ঘটনার সময় রাষ্ট্রপতি শাসনের কথা বলা হয় না। দিল্লি কৃষকরা এই ঠান্ডায় রাস্তায় বসে আছেন, তখন রাজ‍্যপাল কিছু বলেন না। তাঁর কোনও অনুভূতি হয় না। রাষ্ট্রপতি শাসন চান না।”

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...