Wednesday, June 24, 2026

এবার মাদক মামলায় আটক করা হল সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু ঋষিকেশ পাওয়ারকে

Date:

Share post:

মাদক মামলায় গ্রেফতার হলেন ঋষিকেশ পাওয়ার। যিনি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত ছিলেন। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ইতিমধ্যেই তাঁকে মাদক মামলায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সম্প্রতি কিছুদিন ধরেই ঋষিকেশ পাওয়ারের খোঁজ চালাচ্ছিল NCB।

মাদক মামলায় সুশান্তের বন্ধু তথা সহ পরিচালক ঋষিকেশ পাওয়ারকে এর আগেও জিজ্ঞাসাবাদ করেছেন NCB-র আধিকারিকরা। আগাম জামিনের জন্যও আবেদনও করেছিলেন তিনি। কিন্তু আদালত সে আবেদন খারিজ করে দিয়েছে। মঙ্গলবার ঋষিকেশকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের পর ঋষিকেশের উত্তরে অসন্তুষ্ট ছিলেন NCB-র আধিকারিকরা। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, গত বছর ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রথমে মুম্বই পুলিশ এই মামলার তদন্ত শুরু করলেও পরে সুশান্তের বাবার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে বিহার পুলিশ। পরে সুশান্ত মামলার তদন্তভার যায় CID-র হাতে। মাদক মামলার তদন্ত শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তাতে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) এবং তাঁর ভাই শৌভিককে গ্রেফতার করা হয়েছিল। এরপর তাঁরা শর্ত সাপেক্ষে জামিন পান। জিজ্ঞাসাবাদের জন্য NCB দফতরে হাজিরা দিতে হয়েছে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), সারা আলি খান (Sara Ali Khan), শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor), রকুলপ্রীত সিংকে (Rakul Preet Singh)। গ্রেফতার হয়েছিলেন কমেডিয়ান ভারতী সিং (Bharti Singh) এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে। তাঁরাও জামিন পান। গ্রেফতারির পর জামিন পেয়েছেন করণ জোহরের ধর্মা প্রোডাকশনের প্রাক্তন প্রোডিউসার ক্ষীতিশ প্রসাদ এবং প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রীও। এছাড়াও এনসিবি ডেকেছিল অর্জুন রামপালকেও (Arjun Rampal)। মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল অর্জুনের প্রেমিকা গ্যাব্রিয়েলার ভাইকে। এরপর মঙ্গলবার গ্রেফতার করা হল সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু ঋষিকেশ পাওয়ারকে। জানা যাচ্ছে, গত ৮ জানুয়ারি থেকে ঋষিকেশের খোঁজ চালাচ্ছিল NCB। তবে তিনি ফেরার ছিলেন।

আরও পড়ুন-৫ ফেব্রুয়ারি নন্দনে শুরু হচ্ছে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

Advt

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...