Monday, April 6, 2026

লোভী-ভোগীদের জন্য রাস্তা খোলা, টাকা দিয়ে তৃণমূলের টিকিট বিক্রি হয় না: মমতা

Date:

Share post:

যাঁরা যেতে চান, চলে যান-ফের একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। উত্তরবঙ্গ সফরে বুধবার তিনি সভা করেন আলিপুরদুয়ারে (Alipurduwar)। আর সেখানেই তৃণমূল (Tmc) নেত্রী বলেন, “লোভী, ভোগীদের জন্য রাস্তা খোলা, চলে যান”। সম্প্রতি শাসকদল ছেড়ে বিজেপিতে (Bjp) গিয়েছেন বেশকিছু নেতা। এখন দলে থেকে কেউ কেউ বেসুরো। এদিন মুখ্যমন্ত্রী তাঁদের বার্তা দিলেন বলে মনে করা হচ্ছে। মমতা বললেন, “যাঁরা বেশি দুর্নীতি করেছে, তাঁরা পালিয়ে যাচ্ছে”।

বুধবার আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই দলত্যাগী ও বেসুরোদের উদ্দেশ্যে কটাক্ষ করেন তিনি। তৃণমূল নেত্রী বলেন, যাঁরা আছেন শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকতে হবে।

মমতা বলেন, “এটা মা-মাটি-মানুষের দল। এখানে থাকতে গেলে মানুষের পাশে থেকে কাজ করতে হবে। তৃণমূলের টিকিট টাকা দিয়ে বিক্রি হয় না”। লবি করেও দলের টিকিট পাওয়া যায় না বলে জানান মমতা।

গত লোকসভা ভোটে উত্তরবঙ্গের (North Bengal) তিন জেলাতেই খারাপ ফল করে তৃণমূল। রাজনৈতিক মহলের মত, বিধানসভা ভোটের আগে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভা।

Advt

Related articles

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...