Monday, April 6, 2026

বন সহায়ক পদ নিয়ে কারসাজি, চুরি করে বিজেপিতে গিয়েছে: নাম না করে রাজীবকে তোপ মমতার

Date:

Share post:

নাম না করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে (Rajiv Banerjee) কটাক্ষ করলেন তৃণমূল নেত্রী। সদ্য শাসকদল ছেড়ে বিজেপিতে (Bjp) যোগ দিয়েছেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। বুধবার, আলিপুরদুয়ারের সভা থেকে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন মমতা। তিনি বলেন, বন সহায়ক পদ নিয়ে কারসাজি করা হয়েছে। রাজ্য সরকার তদন্ত করছে। এরপরই তীব্র কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “একটি ছেলে এখানে চুরি করে বিজেপিতে চলে গিয়েছে”।

রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে যাওয়া নেতানেত্রীদের চার্টার্ড বিমানে নিয়ে যাওয়ার ঘটনাকেও কটাক্ষ করেন তৃণমূল (Tmc) সুপ্রিমো। তিনি বলেন, পরিযায়ী শ্রমিকদের জন্য ট্রেন পাঠাতে পারেননি প্রধানমন্ত্রী। অথচ দুর্নীতিগ্রস্তদের দলে নিতে জন্য প্লেন ভাড়া করে পাঠাচ্ছেন।

একইসঙ্গে এদিনের সভায় থেকে বিজেপিকেও তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা। বলেন, বিজেপি লোভী-ভোগীতে ভরে গিয়েছে। বিজেপিকে বিদায় না দিলে তাঁরা দেশ বেচে দেবে।

এনআরসি (Nrc) নিয়ে এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হন মমতা। তিনি বলেন, “অসম, ত্রিপুরায় এনআরসি-র নামে অত্যাচার চলছে। বাংলায় আদিবাসীরা অনেক ভাল আছেন। আমরা বাংলায় এনপিআর করতে দেব না”।

সভামঞ্চে থেকে মুখ্যমন্ত্রী বলেন, সাত-আটদিনের মধ্যে নির্বাচন ঘোষণা হবে।

Advt

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...