Monday, April 6, 2026

অন্তর্বর্তী বাজেটে মুখ্যমন্ত্রীর নজিরবিহীন ঘোষণা, ‘মাতৃবন্দনা’ ও ‘মা’

Date:

Share post:

এই প্রথমবার নিজেই রাজ্যের আর্থিক বাজেট পাঠ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন একাধিক চমক দেওয়া প্রকল্প৷ অন্তর্বর্তী বাজেটে মমতার জোড়া চমক ‘মাতৃবন্দনা’ ও ‘মা’ প্রকল্প। মহিলা ও দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতেই এই দুই প্রকল্প চালু করা হচ্ছে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷

একুশের ভোটের মুখে বাজেটে চমক এই
‘মাতৃবন্দনা’ ও ‘মা’ প্রকল্প৷ মুখ্যমন্ত্রী এদিন এই দুই নতুন প্রকল্পের ঘোষণা করেন৷ এই দুই প্রকল্পের মাধ্যমেই ভোটের আগে রাজ্যের মহিলা ও দুঃস্থ মানুষের মন জিতে নিলেন মুখ্যমন্ত্রী।

শুক্রবারের বাজেট ভাষণে মুখ্যমন্ত্রী বলেছেন, “আমি আনন্দের সঙ্গে ‘মাতৃবন্দনা’ নামে একটি নতুন কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে দুঃস্থ নারীদের নিয়ে বাড়তি ১০ লক্ষ নতুন স্বনির্ভরগোষ্ঠী গঠন করা হবে। এই সমস্ত গোষ্ঠীগুলিকে ব্যাঙ্ক থেকে অথবা সমবায় ব্যাঙ্ক থেকে আগামী ৫ বছরে ২৫ হাজার কোটি টাকার ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে”। এই খাতে আগামী অর্থবর্ষে ১৫০ কোটি টাকা ব্যয়বরাদ্দের প্রস্তাবও করেছেন মমতা৷

আরও পড়ুন:নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী, রাজ্য বাজেটে একাধিক প্রকল্পের ঘোষণা

পাশাপাশি, দ্বিতীয় এক প্রকল্প ‘মা’ নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, “মা প্রকল্পের অধীনে দুঃস্থদের রান্না করা খাবার দেওয়া হবে। দুঃস্থ মানুষ যাতে দো-বেলা খেতে পান, সেই লক্ষ্যেই এই ‘মা’ নামে একটি নতুন প্রকল্প চালু করা হবে৷ এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন এলাকায় সকলের জন্য স্বল্পমূল্যে ‘কমন কিচেন’ চালু করা হবে।

Advt

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...