Wednesday, April 1, 2026

‘দুয়ারে সরকার’-এর সাফল্য, রেকর্ড হারে ST-SC-OBC সার্টিফিকেট প্রদান

Date:

Share post:

তফসিলি জাতি-উপজাতি ও অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের শংসাপত্র (SC, ST OBC certificates) দেওয়ায় রেকর্ড গড়ল রাজ্য সরকার (State Government)। গত দু’মাসে ১৮ লক্ষ ৬৫ হাজার শংসাপত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দফতরের এক সচিব পর্যায়ের আধিকারিক। সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্পে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের প্রথম চারদিনে ওই পরিমাণ রাজ্যবাসী শংসাপত্র পেয়েছেন বলে দাবি করা হয়েছে।এক টুইটবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘সানন্দে জানাই যে পশ্চিমবঙ্গ সরকারের #DuareSarkar কর্মসূচির মাধ্যমে ১ মাসেরও কম সময়ে, রাজ্যের তফসিলি, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ভুক্ত মানুষদের মধ্যে ১০ লক্ষেরও বেশি SC/ST/OBC সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। এই প্রচেষ্টার সাথে যুক্ত সকল কর্মীদের আমার অসংখ্য ধন্যবাদ।’


বর্তমানে পরিবারের যে কোনও একজনের তফসিলি, আদিবাসী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি সার্টিফিকেট থাকলেই তাকে প্রমাণ হিসেবে গণ্য করে এখন পরিবারের অন্যান্য সদস্যদেরও এই সার্টিফিকেট দ্রুত দেওয়া হচ্ছে।
গ্রাহ্য ও বাতিল সমেত মোট আবেদন জমা পড়েছিল ২০ লক্ষ ৭২ হাজার। ঝাড়াইবাছাই করে ১৮ লক্ষ শংসাপত্র দেওয়া হয়েছে। দফতরের লক্ষ্য আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে অন্তত ২০ লক্ষ মানুষের হাতে এই শংসাপত্র তুলে দেওয়া।

Related articles

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...

আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার...

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...