Saturday, April 4, 2026

কলকাতার সিপি বদল: অনুজ শর্মার জায়গায় দায়িত্বে সৌমেন মিত্র

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগেই কলকাতার পুলিশ কমিশনার পদে বদল৷ অনুজ শর্মার জায়গায় কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন সৌমেন মিত্র (Soumen Mitra)৷ শুক্রবার, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Benarjee) সাংবাদিক বৈঠকে জানান, তিন বছর হয়ে যাওয়াতেই পুলিশ কমিশনার (Police Commissioner) পদে বদল করা হচ্ছে৷

এর আগেও ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের (Rajiv Kumar) জায়গায় দায়িত্ব নেন ১৯৮৮ ব্যাচের আইপিএস (Ips) অফিসার সৌমেন মিত্র। তিনি যেভাবে কড়া হাতে ভোটের সময় দায়িত্ব পালন করেছিলেন তা সব মহলেরই প্রশংসিত হয়৷

কলকাতার বর্তমান পুলিশ কমিশনার অনুজ শর্মা (Anuj Sharma) সম্ভবত যাচ্ছেন এডিজি-সিআইডি (Adg-cid) পদে।

এডিজি আইনশৃঙ্খলা পদেও বদল করা হয়েছে৷ জ্ঞানবন্ত সিং-এর জায়গায় এই দায়িত্ব পেতে পারনে জাভেদ শামিম (Javed Shamim) ৷

বারাকপুর, হাওড়া ও বিধাননগর কমিশনারেটেরও পুলিস কমিশনার বদল হচ্ছে। বারাকপুরের কমিশনার হতে পারেন অজয় নন্দা(Ajay Nanda)। হাওড়া ও বিধাননগর কমিশনারেটে কমিশনার হতে পারেন সি সুধাকর (P Sudhakar) ও সুপ্রতিম সরকার (Supratim Sarkar)।

আরও পড়ুন- বাইরে থেকে আসছেন? কলকাতা বিমানবন্দরে এবার হাত বাড়ালেই বন্ধু

Advt

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...