Friday, April 3, 2026

‘অর্কিড গার্ডেন’এ জমজমাট তৃণা-নীলের বিয়ের আসর, রইল অ্যালবাম

Date:

Share post:

সাত পাকে বাঁধা পড়লেন তৃণা-নীল। এই জুটির বিয়েতে জমজমাট ছিল বৃহস্পতিবারের সন্ধে। বাইপাসের ধারে তপসিয়ার অর্কিড গার্ডেনে বসেছিল বিয়ের আসর। বিয়ের দিন তসরের ডিজাইনার পাঞ্জাবিতে দেখা গেল নীল ভট্টাচার্যকে। বিয়ের দিন তৃণা সেজেছিলেন চিরাচরিত বাঙালি বধূর সাজে। তাঁর পরনে ডিজাইনার লাল বেনারসি, গায়ে গয়না।

নীল ভট্টাচার্য-তৃণা সাহার বিয়েতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সামাজিক বিয়ের দিনই আইনি বিয়েও সারলেন তৃণা-নীল।

লাল লজ্জাবস্ত্রে তৃণার মাথা ঢেকে সিঁদুর পরালেন নীল। সঙ্গে সঙ্গে সকলে বলে উঠলেন ইনকিলাব জিন্দাবাদ!

তৃণা-নীলের বিয়ের মেনুতে খাঁটি বাঙালিয়ানা। স্টাটারে ছিল ফুচকা, আলু চাট, পাপড়ি চাট, ছোলে টিক্কি এছাড়াও চা,কফি কিংবা পছন্দের মকটেলে গলা ভেজানোর সুযোগ ছিল। মেইন মেনুতে ছিল ছোলার ডাল, কড়াইসুঁটির কচুরি, ডাল মাখানি, বাটার নান, জিরে ভাত, সাদা ভাত, বাসন্তী পোলাও, চিতল মাছের মুইঠ্যা, পাঁঠার মাংসের কষা, চিংড়ি মালাইকারি, মিঠি মালাই চিকেন, ভেটকি পাতুরি। শেষপাতে মিষ্টিরও হরেক রকম পদ ছিল। ছিল আটপৌরে পাটি সাপটা, খিরের মালপোয়া এছাড়াও ছিল আইসক্রিমের বন্দোবস্ত।

তৃনা-নীলের বিয়েতে হাজির ছিল একঝাঁক টলিউডের তারকা।

তৃণা-নীলের বিয়েতে হাজির ছিল ‘খড়কুটো’ ও ‘কৃষ্ণকলি’ পরিবারেরর সদস্যরা।

হাজির ছিলেন সৃজিত-মিথিলাও।

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...