Tuesday, June 23, 2026

শক্তিশালী অর্থনীতির লক্ষ্যে অপরিবর্তিত রেপো রেট, আশাবাদী RBI গভর্নর

Date:

Share post:

করোনা(Corona) সহ আরও একাধিক কারণে দেশের অর্থনীতির(economy) যে দুর্দশা চলছে তা কাটিয়ে উঠতে মর বেঁধে মাঠে নামবো সরকার। সাম্প্রতিক বাজেটে অর্থনীতিকে মূল পথে ফেরাতে একাধিক ঘোষণা করেছেন নির্মলা সীতারমণ(Nirmala sitharaman)। এবার সেই ধারা অব্যাহত রেখে রেপো রেট ও রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(reserve Bank of India)। ২০২১-২২ অর্থনৈতিক বর্ষের আর্থিক বাজেট পেশের পর প্রথম মিটিংয়ে একথা জানিয়ে দিলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাশ। ‌ এদিন তিনি জানিয়ে দিয়েছেন, রেপো রেট ৪ শতাংশ ও রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশেই অপরিবর্তিত রাখা হয়েছে।

কেন্দ্রীয় বাজেট পেশের পর শুক্রবার প্রথম বৈঠকে বসে ছিল রিজার্ভ ব্যাংকের ছয় সদস্যের মনিটারি পলিসি কমিটি। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় রেপো রিভার্স রেপো রেট অপরিবর্তিত রাখা হবে এ বছরেও। রিজার্ভ ব্যাংকের তরফে এই সিদ্ধান্ত নেওয়ার পর গভর্নর শক্তিকান্ত দাশ(shaktikanta Das) বলেন, ‘বর্তমানে দেশের অর্থনীতি আরো শক্তিশালী হওয়া দরকার। যার ফলে মনিটরিং পলিসি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। চলতি অর্থবর্ষে ও আগামী অর্থবছর প্রয়োজন অনুযায়ী এই রেট অপরিবর্তিতই রাখা হবে। সিদ্ধান্ত অনুযায়ী রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশে অপরিবর্তিত রাখা হচ্ছে। ব্যাঙ্ক রেট ও মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেটও ৪.২৫ শতাংশেই অপরিবর্তিত রাখা হচ্ছে।’

আরও পড়ুন:শীর্ষ আদালতে অবশেষে জামিন পেলেন কমেডিয়ান মুনাবর ফারুকি

এর পাশাপাশি দেশের অর্থনীতি প্রসঙ্গে এদিন অত্যন্ত আশাবাদী দেখাল রিজার্ভ ব্যাংকের গভর্নরকে। তিনি বলেন, ‘২০২১-২২ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি হয়ে ১০.৫ শতাংশে পৌঁছতে পারে। ২০২০ সাল আমাদের সহ্য ক্ষমতা ও ধৈর্যের পরীক্ষা নিয়েছে। রিপোর্ট ২০২১ সাল দেশের অর্থনীতিতে নতুন ইতিহাস গড়ার সুযোগ এনে দিচ্ছে। বর্তমানে ক্রেতাদের বিশ্বাস ও ক্রয়ক্ষমতা ফের বৃদ্ধি পাচ্ছে এবং নির্মাণ, পরিষেবা ও অবকাঠামো ব্যবসাও উর্ধ্বমুখী।’ পাশাপাশি ডিজিটাল পেমেন্ট সিস্টেম কে আরো উন্নত করা প্রয়োজন বলে জানিয়ে তিনি বলেন, ‘আমার বিশ্বাস করোনার ফলে অর্থনীতি যে ক্ষতির মুখে পড়েছে আগামী অর্থবছরে তা কাটিয়ে তোলা সম্ভব হবে।’

Advt

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...