Friday, April 3, 2026

চাক্কা জ্যাম: কড়া নিরাপত্তার চাদরে লালকেল্লা-সহ রাজধানী দিল্লি

Date:

Share post:

আজ, শনিবার রাজধানী (Capital) নয়াদিল্লিতে (New Delhi) চাক্কা জ্যাম (Chakka Jam) কর্মসূচিতে সামিল হচ্ছেন আন্দোলনরত কৃষকরা (Farmers)। তবে শুধু রাজধানী দিল্লি নয়, দেশব্যপী আজ চাক্কা জ্যাম-এর ডাক দিয়েছেন কৃষকরা। “বিতর্কিত” তিনটি কৃষি আইন (Firm Law) বাতিলের দাবিতেই এই কর্মসূচি আন্দোলনকারীদের। আজ, শনিবার দুপুর ১২টা থেকে ৩ পর্যন্ত চলবে এই চাক্কা জ্যাম কর্মসূচি। এর জেরে আজ, শনিবার সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়েছে রাজধানী। এদিন আন্দোলনকারীদের মোকাবিলায় মোতায়েন করা হয়েছে ৫০ হাজার পুলিশ-আধা সামরিক বাহিনী। বিশেষ সতর্কতা জারি হয়েছে দিল্লির একাধিক মেট্রো রেলওয়ে স্টেশনগুলির প্রবেশ ও বাহির পথেও।

কৃষকদের ডাকে ফের অশান্ত পরিবেশ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ এবার অনেক বেশি সতর্ক। গত ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিন রাজধানীতে যে হিংসার বাতাবরণ তৈরি হয়েছিল, তার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে কড়া নজর রেখেছে প্রশাসন। দিল্লির বিভিন্ন সীমান্ত ঘেরাও করা হয়েছে ব্যারিকেড ও কাঁটাতারে। লাল কেল্লায় (Red Fort) ব্যাপক পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে।

ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
২৬ জানুয়ারি হিংসার ঘটনার পর ৩০০-টির বেশি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নজর রেখেছে দিল্লি পুলিশ সাইবার শাখা। চাক্কা জ্যাম নিয়ে যাতে নতুন করে কোনও উত্তেজনা সৃষ্টিকারী পোস্ট না হয় সেদিকেই সতর্ক দৃষ্টি রাখছে প্রশাসন।

আরও পড়ুন-পাঁচ বছরে দেড় কোটি কর্মসংস্থান হবে রাজ্যে, অন্তর্বর্তী বাজেটে জানালেন মুখ্যমন্ত্রী

Advt

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...