Saturday, April 4, 2026

নাড্ডার মালদহ এবং নদীয়া সফর আজ, নবদ্বীপে গেরুয়া রথযাত্রার সূচনাও

Date:

Share post:

পূর্বঘোষিত কর্মসূচি অনুসারে আজ, শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার (JP Nadda) মালদহ এবং নদীয়া সফর৷ শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে মালদহ বিমানবন্দরে নাড্ডার হেলিকপ্টার নামবে৷ সেখান থেকে সড়কপথে তিনি যদুপুর আম গবেষণা কেন্দ্রে যাবেন। এর পর গাড়িতে যাবেন পুরাতন মালদহের সাহাপুর৷ ওখানে বিজেপি এক ‘সহভোজ’-এর আয়োজন করেছে। বিজেপি সভাপতি প্রায় তিন হাজার কৃষকের সঙ্গে বসে খিচুড়ি-তরকারি খাবেন।

মধ্যাহ্নভোজনের পর নাড্ডা ইংলিশবাজার শহরের পোষ্ট অফিস মোড়ে দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে একঘণ্টা রোড-শো (Roadshow) করবেন। জেলা সদরের পোষ্ট অফিস মোড় থেকে মকদমপুর, গৌড়রোড মোড় ও রাজমহল রোড হয়ে নাড্ডার রোড-শো রবীন্দ্র স্ট্যাচু পর্যন্ত যাবে।

মালদহ থেকেই জেপি নাড্ডা উড়ে যাবেন নদীয়ায়। বেলা ৩টে নাগাদ নবদ্বীপ পৌঁছবেন। স্থানীয় চটিরমাঠে তাঁর জনসভা (Mass Meeting) ও পরিবর্তন যাত্রার উদ্বোধন করার কথা। সভাস্থলের পাশে রয়েল ক্লাবের মাঠে হেলিকপ্টারে তিনি নামবেন। পাশের মাঠেই হয়েছে সভামঞ্চ৷ সভার মূল মঞ্চের পাশে অন্য একটি মঞ্চ করা হয়েছে। ওই মঞ্চ থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি। বিজেপির কেন্দ্রীয় নেতা তথা রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ অন্যান্য নেতানেত্রীরা ওই কর্মসূচিতে অংশ নেবেন। জেলা পুলিসের কর্তারা শুক্রবার সভাস্থল পরিদর্শন করেন। বিজেপির তরফে জানানো হয়েছে, এদিন জেপি নাড্ডা কৃষ্ণনগর দক্ষিণ, ধুবুলিয়া, নাকাশিপাড়াতেও সভা করবেন৷

এদিকে আগামী ৮ ফেব্রুয়ারি কাকদ্বীপ থেকে বিজেপির পরিবর্তন- রথযাত্রা শুরু হবে। ডায়মণ্ডহারবারে আগের সফরে জেপি নাড্ডার কনভয় যেখানে আক্রান্ত হয়েছিল, গেরুয়া পরিবর্তন- রথ সেখান দিয়েও যাবে। ওই রথযাত্রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই হাজির থাকবেন৷ জানা যাচ্ছে, কাকদ্বীপ থেকে পরিবর্তন-যাত্রার সূচনায় থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন-কাঁথিতে আজ অভিষেকের সভা, থাকবেন লক্ষাধিক কর্মী- সমর্থক

Advt

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...