Saturday, April 4, 2026

রাজনৈতিক শিষ্টাচার মেনে কথা বলুন, অকারণ মন্তব্য করবেন না, কো-অর্ডিনেটরদের বললেন পিকে

Date:

Share post:

কলকাতা পুরসভার তৃণমূল (TMC) কো-অর্ডিনেটরদের (TMC coordinator ) রাজনৈতিক শিষ্টাচার মেনে কথা বলার এবং অপ্রয়োজনীয় মন্তব্য না করার নির্দেশ দেওয়া হয়েছে৷

পাশাপাশি,জনসংযোগ আরও বৃদ্ধি করার পরামর্শও দেওয়া হয়েছে৷ বলা হয়েছে, একুশের বিধানসভা ভোটের আগে কলকাতায় বুথস্তরের সংগঠন আরও শক্ত করতে হবে কো-অর্ডিনেটরদেরই।

শুক্রবার রাতে চেতলার অহীন্দ্র মঞ্চে কলকাতা পুরসভার (KMC) তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড কো-অর্ডিনেটরদের নিয়ে বৈঠকে বসেছিলেন পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim)এবং তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোর (Prasant kishore)৷ ওই বৈঠকেই রাজনৈতিক শিষ্টাচার মেনে কথা বলার এবং অপ্রয়োজনীয় মন্তব্য না করার নির্দেশ দিয়েছেন প্রশান্ত কিশোর। বুথস্তরের সংগঠন আরও মজবুত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, দলের প্রত্যেক ওয়ার্ড কোঅর্ডিনেটরকে সেবামূলক প্রকল্পের প্রচার করতে হবে৷ পাড়ায় পাড়ায় তথা বাড়ি বাড়ি জনসংযোগ, সরকারি প্রকল্প কীভাবে মানুষের উপকার হয়েছে, তা বোঝাতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার যে বাজেট পেশ করেছেন, সেই বাজেট তৃণমূলস্তর পর্যন্ত কীভাবে উপকারে আসবে, সেকথা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে বলা হয়েছে। এদিনের বৈঠকে ওয়ার্ড কো-অর্ডিনেটররাও নিজেদের বক্তব্য পেশ করেছেন।

আরও পড়ুন-চাক্কা জ্যাম: কড়া নিরাপত্তার চাদরে লালকেল্লা-সহ রাজধানী দিল্লি

Advt

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...