Friday, June 26, 2026

ওড়িশা এফসির বিরুদ্ধে দুরন্ত জয় বাগানের

Date:

Share post:

আইএসএলে ( isl) দুরন্ত জয় পেল এটিকে মোহনবাগান ( atk mohunbagan)। শনিবার তারা ৪-১ গোলে উড়িয়ে দিল ওড়িশা এফসিকে( odisha fc) । বাগানের হয়ে জোড়া গোল মনভীর সিং( manveer singh), রয় কৃষ্ণার ( roy krishna)।

ম‍্যাচের এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় বাগান ব্রিগেড। ম‍্যাচের ১১ মিনিটে গোল করে বাগানকে এগিয়ে দেন মনভীর সিং। তবে এরপরই পাল্টা আক্রমণ চালায় ওড়িশা এফসি। প্রথমার্ধে শেষ মুহূর্তে ওড়িশর হয়ে সমতা ফেরান আলেক্সেন্ডার। প্রথমার্ধে ম‍্যাচের ফলাফল থাকে ১-১।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় হাবাসের দল। ম‍্যাচের ৫৪ মিনিটে বাগানকে ২-১ গোলে এগিয়ে দেন মনভীর। এরপর ম‍্যাচে একেরপর এক আক্রমণ চালাতে থাকে বাগান ব্রিগেড। ম‍্যাচের ৮৩ মিনিটে পেনাল্টি পায় এটিকে মোহনবাগান। সেই সুযোগ কাজে লাগাতে এতটুকুও ভুল করেনি রয় কৃষ্ণা। পেনাল্টি থেকে গোল করে বাগানকে ৩-১ গোলে এগিয়ে দেন তিনি। এরঠিক ৩ মিনিটের ব‍্যবধানে দুরন্ত গোল করে হাবাসের দলকে ৪-১ গোলে এগিয়ে দেন কৃষ্ণা। এই জয়ের ফলে ১৫ ম‍্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে এটিকে মোহনবাগান।

আরও পড়ুন:মহামেডানের নতুন সভাপতি গুলাম আসরাফ

Advt

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...