Saturday, April 4, 2026

না জেনেই কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করছেন আন্তর্জাতিক সেলিব্রেটিরা: জয়শঙ্কর

Date:

Share post:

কৃষক আন্দোলনকে(Farmer Protest) কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। ভারত সরকারের বিরোধিতা করে কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছেন বহু আন্তর্জাতিক সেলিব্রিটি। যে তালিকায় রয়েছেন পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ(greta thunberg), পপতারকা রিহানার(Rihana) পাশাপাশি কমলা হ্যারিসের ভাইঝি মিনা হ্যারিস। এবার এই সমস্ত আন্তর্জাতিক সেলিব্রিটিকেই একহাত নিলেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর(S Jaishankar)। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে তাঁর দাবি, ‘কোনওকিছু না জেনে কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করছেন আন্তর্জাতিক সেলিব্রিটিরা।

সম্প্রতি গ্রেটা থুনবার্গের তরফে ভারতের কৃষক আন্দোলনকে সমর্থন করে একটি ‘টুলকিট’ প্রকাশ করা হয়েছিল। সে প্রসঙ্গে বিদেশ মন্ত্রী সাংবাদিক বৈঠকে জানান, থানবার্গের শেয়ার করা একটি ‘টুলকিট’-এর তদন্তে অনেক কিছুই প্রকাশিত হয়েছে। আমাদের অপেক্ষা করতে হবে এবং আরও কী প্রকাশ হয় তা দেখতে হবে। পাশাপাশি তারা আরও দাবি, বিশ্বের কিছু খ্যাতনামা ব্যক্তি এই আন্দোলন সম্পর্কে মন্তব্য করছেন। যদিও এ সম্পর্কে তারা বিশেষ কিছু জানেন না। আর ঠিক সেই কারনেই বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন:মোদি সরকারের তিন কৃষি আইনের প্রতিবাদে ফের আত্মঘাতী এক কৃষক

এদিকে গ্রেটা থুনবার্গে শেয়ার করা ওই টুলকিট তদন্তে কোমর বেঁধে মাঠে নেমেছে দিল্লি পুলিশ। কাদের তরফে এই টুলটি প্রকাশ করা হয়েছিল তা জানতে গুগলকে চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার টুলকিট ইস্যুতে খালিস্তান পন্থীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। ‌ যদিও সেই এফআইআর-এ কারো নাম প্রকাশ করা হয়নি। অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে দায়ের হয়েছে এই মামলা আনা হয়েছে ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...