Saturday, April 4, 2026

ব্যাটে-বলে অলরাউন্ডার পারফরম্যান্স-এ ১১৪ বছরের রেকর্ড ভাঙলেন অশ্বিন

Date:

Share post:

ইংরেজদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই রবিচন্দ্রন অশ্বিনের ঝটকা। প্রথম বলেই ফিরিয়ে দেন রোরি বার্নসকে। অশ্বিনের বলের অতিরিক্ত বাউন্স বার্নসের ব্যাট ছুঁয়ে স্লিপে অজিঙ্ক রাহানের হাতে জমা পড়ে। আর সঙ্গে সঙ্গেই টেস্টে ১০০ বছরেরও বেশি পুরনো নজির ফিরিয়ে আনলেন অশ্বিন।
তৃতীয় স্পিনার হিসেবে কোনও টেস্ট ইনিংসের প্রথম বলেই উইকেট নেওয়ার নজির গড়লেন অশ্বিন।
এই ছবি শেষ দেখা গিয়েছিল আফ্রিকার ক্রিকেটার বার্ট ভোগলারের সৌজন্যে । ১৯০৭ সালে সেই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি।
স্পিনার হিসেবে প্রথম বলেই উইকেট নেওয়ার প্রথম দৃষ্টান্ত গড়েন ইংল্যান্ডের ববি পিলের। ১৮৮৮ সালে সেই কৃতিত্ব অর্জন করেছিলেন।
ইংল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টে প্রথম ইনিংসে ১৪৬ রানে ৩ উইকেট নিয়েছিলেন অশ্বিন। কিন্তু দলের ১৩৭তম ওভারে ক্রিজের বাইরে তাঁর পা পড়ায় নো-বল হয়। টেস্টে প্রথম বার ক্রিজের বাইরে পা পড়ায় নো-বল হলো অশ্বিনের। এর আগে ক্যারিয়ারে ২০ হাজার ৬শ’র বেশি ডেলিভারি করলেও কোনওদিন তাঁর পা বাইরে যায়নি।
প্রথম ইনিংসে মোট ৫৫.১ ওভার বল করেছেন অশ্বিন। ভারতের হয়ে এক ইনিংসে এর আগে এত ওভার হাত ঘোরাননি তিনি। ২০১১-১২ মরশুমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে ৫৩ ওভার বল করেছিলেন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...