Saturday, April 4, 2026

রিহানা-গ্রেটাকে গেরুয়া সুরে টুইট-তোপ বুম্বার স্ত্রী অর্পিতার, এবার বিজেপিমুখী ?

Date:

Share post:

অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী অর্পিতা কি বিজেপিমুখী ? তাঁর করা এক টুইটে ‘গেরুয়া- সুর’ ধরা পড়ায় এমন চর্চাই শুরু হয়েছে৷

মার্কিন পপ তারকা রিহানা (Rihanna) এবং সুইডিশ পরিবেশবিদ গ্রেটা থুনবার্গের (Greta Thunberg)) উদ্দেশ্যে বিজেপির সুরে সুর মিলিয়ে এক টুইটবার্তায় কড়া প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ম(Arpita Chatterjee)। মোদি সরকারের নয়া কৃষি আইনের বিরোধিতা করে রিহানা এবং গ্রেটা কৃষকদের সমর্থনে মুখ খোলায় বেজায় ‘রেগে’ গিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ ওরফে বুম্বার স্ত্রী। ভীষণ রেগে রিহানা- গ্রেটাকে তোপ দেগে তিনি বলেছেন, “নিজেদের চরকায় তেল দিন! ভারতে কী চলছে, সে বিষয়ে তো কোনও ধারণা নেই৷ নিজেদের দেশে কী চলছে, আদৌ সেই সম্পর্কে কি কিছু জানেন তাঁরা?” একইসঙ্গে অর্পিতা জানিয়েছেন, “রিহানার ‘Fenty’ ব্র্যান্ডের প্রসাধনী দ্রব্য বয়কটের সিদ্ধান্ত নিলাম”৷ এই টুইটের পরই প্রশ্ন উঠেছে, এবার কি প্রসেনজিতের স্ত্রী অর্পিতা বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন?

আরও পড়ুন:কয়লা-কাণ্ডে সিঙ্গল বেঞ্চের নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ, ফের হাইকোর্টে CBI

প্রসঙ্গত, কৃষক আন্দোলন সমর্থন করে টুইট করায় গেরুয়া- জনতার রোষানলে রিহানা-গ্রেটা । ঠিক উল্টোপথে হেঁটে অর্পিতার মুখে এখন ‘কেন্দ্র- তোষণনীতি’৷ এই অভিনেত্রীর মুখে এমন বিজেপি-তোষণ সুর দেখে সাধারণ মানুষ তথা নেট-নাগরিকদের প্রশ্ন, “অর্পিতা চট্টোপাধ্যায়ও কি যোগ দিচ্ছেন বিজেপিতে?”

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...