Thursday, June 25, 2026

কয়লা-কাণ্ডে সিঙ্গল বেঞ্চের নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ, ফের হাইকোর্টে CBI

Date:

Share post:

কয়লা-পাচার কাণ্ডে CBI ফের কলকাতা হাইকোর্টে৷

সিঙ্গল বেঞ্চের নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার CBI হাইকোর্টের ( Highcourt) ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে৷

দিন কয়েক আগে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ কয়লা পাচার (Coal Scam) সংক্রান্ত এক মামলার রায়ে জানায়, এবার থেকে CBI-কে কয়লা পাচার কাণ্ডে রাজ্য পুলিশের সহযোগিতা নিয়েই তল্লাশি চালাতে হবে৷ এই নির্দেশ চ্যালেঞ্জ করেই এবার ডিভিশন বেঞ্চে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বাংলায় শোরগোল ফেলা কয়লা ও গরু পাচার মামলায় CBI দ্রুত তদন্ত চালাচ্ছে। একুশের ভোটের আগে এই কেলেঙ্কারি নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। কয়লা পাচার মামলায় অনুপ মাঝি ওরফে লালা-সহ অনেকের বিরুদ্ধে CBI তদন্ত করেছে সিবিআই। আর এই মামলায় CBIয়ের তদন্তের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে অভিযুক্ত লালা৷ কয়েকদিন আগে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে তাঁর বিরুদ্ধে করা FIR চ্যালেঞ্জ করে লালা। শুনানি শেষে আদালত CBIয়ের বিরুদ্ধে লালার মামলা খারিজ করলেও হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য জানিয়েছিলেন, রেলের এক্তিয়ারভুক্ত এলাকা ছাড়া এই মামলায় তল্লাশি চালাতে গেলে রাজ্যের সহযোগিতা নিতে হবে। এমনকী, যৌথভাবে তল্লাশি চালানোর কথাও হাইকোর্টের নির্দেশে উল্লেখ করা হয়৷ সেই নির্দেশে CBI আপত্তি জানিয়েই এবার পা রেখেছে ভিভিশন বেঞ্চে৷

আরও পড়ুন:BJP-র পরিবর্তন রথযাত্রাকে ঘিরে উত্তেজনা বেলডাঙায়

হলফনামায় CBI বলেছে, কয়লা পাচারের সঙ্গে গরু পাচারের মামলার যোগ রয়েছে। দেশের একাধিক রাজ্যে ও বাংলাদেশে এই চক্রের জাল ছড়িয়ে রয়েছে। ফলে সিঙ্গল বেঞ্চের রায় মেনে তদন্ত চালাতে গেলে প্রতি ক্ষেত্রে রাজ্যের অনুমতি নিতে হবে৷ এই নির্দেশ মেনে তদন্ত চালানো অসম্ভব৷ আগামী সপ্তাহেই এই আর্জির শুনানি হতে পারে৷

Advt

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...