Monday, April 13, 2026

প্রধানমন্ত্রীর সুরেই রাজ্যকে তোপ দিলীপের

Date:

Share post:

হলদিয়ায় সরকারি প্রকল্পের উদ্বোধনে রাজ্য সরকারের একাধিক বিষয়ে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আক্রমণের মূল লক্ষ্য ছিল কিষাণ সম্মান নিধি লাভ থেকে বঞ্চিত এ রাজ্যের কৃষকরা। সোমবার এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh )
বলেন, কৃষকেরা মোদিজির সঙ্গে আছেন।
তিনি এদিন কটাক্ষ করে বলেন , কলকাতায় কৃষকদের নিয়ে কোনও মিছিল করতে পারছে না তৃণমূল।কারণ, তৃণমূল জানে মোদিজির সাথে কৃষকেরা আছেন। তারা মোদিজি কে বিশ্বাস করেন। এছাড়া তাঁরা বিশ্বাস করেন পশ্চিমবাংলায় যেদিন বিজেপি সরকার গড়বে কৃষক সম্মান নিধি পাবেন। ছোট চাষি থেকে সব ধরনের চাষিরা কৃষক সম্মান নিধি পাবেন।
তিনি বলেন, কয়েকশ কৃষক কে পাঞ্জাব হরিয়ানা থেকে ফিরিয়ে আনা হয়েছে।কিন্তু টিএমসি – কংগ্রেস- সিপিএম এর নেতারা হরিয়ানা যাচ্ছেন তাদের সঙ্গে ফটো তুলতে।তাই লোকসভা নির্বাচনে সমস্ত কৃষিপ্রধান এলাকায় ভারতীয় জনতা পার্টি জিতেছিল।
সাধারণ কৃষকেরা মোদির সুশাসন চাইছে দিদির কুশাসন থেকে মুক্তি পেতে চাইছেন বলে দাবি জানান বিজেপির রাজ্য সভাপতি।তিনি বলেন, তৃণমূলের নেতারা আবোল তাবোল বলছে।বাংলার কৃষকেরা সবদিক থেকে বঞ্চিত। কত ধান কেনা হল কার কাছে ধান গেল তা আমরা জানতে পারিনা। আলু চাষের ক্ষেত্রে চাষিরা বন্ড পাচ্ছে না। কোল্ড স্টোরেজে আলু রাখতে পারছে না। তার আরও অভিযোগ, মুখ্যমন্ত্রী শুধু ঘোষণা করে যাচ্ছেন কিন্তু তার কোনও তথ্য নেই ভিত্তি নেই। মানুষ সব বুঝতে পেরে গিয়েছে। সাধারণ মানুষ আর বিশ্বাস করবে না।
এরই পাশাপাশি, অন্যদিকে খেলা হবে স্লোগান প্রসঙ্গে তিনি বলেন, ফুটবলের ডিফেন্ডার এবং স্ট্রাইকার আমাদের দলে চলে এসেছে। দলবদল হয়ে গিয়েছে মাঠে দেখা হবে কে কত খেলতে পারে।

Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...