Wednesday, June 24, 2026

গরুপাচার কাণ্ডের চার্জশিটে এনামুল-সতীশ কুমারের স্ত্রীসহ সাতজনের নাম 

Date:

Share post:

গরুপাচার কাণ্ডে প্রথম চার্জশিট পেশ করল সিবিআই (CBI)। আসানসোলে (Asansol) সিবিআইয়ের বিশেষ আদালতে সাত অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। সেখানে চক্রের মূল পাণ্ডা এনামুল হক (Enamul haq), বিএসএফ আধিকারিক সতীশ কুমার (Satish Kumar), গুলাম মুস্তফা (Gulam Mustafa)ও আনারুল শেখ(Anarul Shekh)-সহ সাতজনের নাম রয়েছে। নাম রয়েছে এনামুলের স্ত্রী, সতীশ কুমারের স্ত্রী এবং শ্বশুরের নাম। একটি মুখ বন্ধ খামে বিচারক জয়শ্রী বন্দ্যোপাধায়ের (Jayeshree Banerjee) এজলাসে চার্জশিট পেশ করেন সিবিআইয়ের আইনজীবী। বিচারক সেটি গ্রহণ করেছেন। সিবিআই সূত্রে খবর, চার্জশিটে (Chargesheet) ৪২০ ধারাও যোগ করা হয়েছে।

দীর্ঘ তদন্তের পর এদিন সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, শুনানির দিন সকল অভিযুক্তকে আদালতে থাকার জন্য যেন নির্দেশ দেন বিচারক। তদন্ত শুরুর ১৪১ দিনের মধ্যে চার্জশিট জমা দেওয়া হল বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর। সূত্রের খবর,  এনামুল হক, বিএসএফের কমান্ড্যান্ট সতীশ কুমার, গোলাম মুস্তাফা ও আনারুল শেখের সঙ্গে এই চার্জশিটে এনামুলের স্ত্রী রশিদা বিবি (Rashida Bibi), সতীশ কুমারের স্ত্রী তানিয়া সান্যাল (Tania Sanyal) ও শ্বশুর বাদলকৃষ্ণ সান্যালের (Badal Krisna Sanyal) নাম যুক্ত করা হয়েছে।

গত ১১ ডিসেম্বর আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন এনামুল। তারপর থেকেই জেল হেফাজতে রয়েছেন তিনি।

আরও পড়ুন-আগামী দু’বছরের মধ্যে শেষ হয়ে যাবে মেট্রোর তিনটি রুটের কাজ

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...