Friday, June 26, 2026

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দুরন্ত জয় পেল বাগান ব্রিগেড

Date:

Share post:

আইএসএলে( isl) দুরন্ত জয় পেল এটিকে মোহনবাগান( atk mohunbagan)। মঙ্গলবার তারা ২-০ গোলে হারালো বেঙ্গালুরু এফসিকে( bengaluru fc)। বাগানের হয়ে গোল দুটি করেন, রয় কৃষ্ণা এবং মার্সেলিনহো।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় হাবাসের দল। ম‍্যাচে একের পর এক আক্রমণ করেন মার্সেলিনহো, রয় কৃষ্ণারা। ম‍্যাচের ৩৭ মিনিটে পেনাল্টি পায় বাগান শিবির। সেই সুযোগ কাজে লাগাতে ব‍্যর্থ হয়নি রয় কৃষ্ণারা। পেনাল্টি থেকে গোল করে বাগানকে ১-০ গোলে এগিয়ে দেয় রয় কৃষ্ণা। ম‍্যাচের ৪৪ মিনিটে ফ্রিকিক থেকে গোল করেন মার্সেলিনহো। ম‍্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় বাগান শিবির।

এরপর ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁজ বাড়ায় হাবাসের দল। কিন্তু গোলের সংখ‍্যা বাড়াতে পারেনি তারা। এই জয়ের ফলে ১৬ ম‍্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে বাগান ব্রিগেড। শীর্ষে থাকা মুম্বইয়ের থেকে এক পয়েন্ট পিছনে হাবাসের দল।

আরও পড়ুন:সৌরভকে ছুঁলেন বিরাট

Advt

 

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...