Friday, June 26, 2026

ধাক্কা খেল মিম, মালদায় ওয়েইসির দল ছেড়ে তৃণমূলে যোগ একাধিক নেতৃত্বের

Date:

Share post:

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগেই মালদায় বড়সড় ধাক্কা খেল আসাউদ্দিন ওয়াইসির দল মিম। MIM ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন মালদহের MIM নেতা সাবির আহমেদ সহ একাধিক নেতৃত্ব। আসাদউদ্দিন ওয়াইসির ধর্মীয় ভেদাভেদের রাজনীতির জন্যই মিম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান দলত্যাগী নেতা সাবির আহমেদ। রাজ্যে বিজেপির উত্থান ঠেকাতে সংখ্যালঘু ভোট বিভাজিত না করার আর্জি জানান তৃণমূলে যোগ দেওয়া নেতা।

মঙ্গলবার দুপুরে শহরের টাউন হলে তৃণমূলের সংখ্যালঘু সেলের উদ্যোগে তৃণমূলে যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম বেনজির নুর, প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, বিধায়ক সাবিনা ইয়াসমিন, সংখ্যালঘু সেলের জেলা সভাপতি মোশারাফ হোসেন সহ আরও অনেকে। এদিন জেলার ১০টি ব্লকের মিম ব্লক সভাপতিদের নিয়ে সাবির আহমেদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মৌসম নুর। মিমের ভাঙনে তৃণমূল কংগ্রেস অনেকটাই অক্সিজেন পেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- দলীয় সভায় হেনস্থা বিজেপির যুব মোর্চার নেত্রীকে! সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

Advt

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...