Saturday, April 4, 2026

দলে কেউ অন্যায় করলে বরদাস্ত নয়: শুধু নিজের পরিবারকে দেখলে আমি পাশে নেই: মমতা

Date:

Share post:

যাঁরা শুধু নিজের পরিবারকে দেখেছেন মানুষের পাশে থাকেনি আমি তাদের জন্য নই- মঙ্গলবার কালনা সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারী (Shubhendu )পরিবারের বিরুদ্ধে এভাবেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলবদলুদের সম্পর্কে তিনি বলেন, “তৃণমূলের (Tmc) কেউ অন্যায় করলে আমার কানে আসলে বরদাস্ত করি না। এবার টিকিট পাবে না বুঝেই সব দল ছেড়ে গিয়েছে। ভালোই হয়েছে, পাপ বিদায় হয়েছে”। তিনি বলেন, যাঁদের নিয়েছে বিজেপি (Bjp), পরে বুঝবে। এদিন মমতা বলেন, “যারা দলে থেকে তৃণমূলের ক্ষতি করবে, তাদের দরকার নেই”।

বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তৃণমূল (Tmc) নেত্রী। তিনি বলেন, ওরা কোনও ধর্মকে সম্মান করে না। চৈতন্যদেব সম্পর্কে ভুল তথ্য দেয়। বিদ্যাসাগরের মূর্তি ভাঙে বিজেপি। বাম ও বিজেপিকে এক তিরে বিদ্ধ করেন মমতা। “যা ছিল বাম, আজ তাই বিজেপি। শান্তিতে থাকতে হলে তৃণমূলই বন্ধু। আগামী দিন মা-মাটি-মানুষের জয় হবে”।

মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র অভিযোগ করছে রাজ্যের তরফ থেকে কৃষকদের নাম পাঠানো হয়নি। সব নাম পাঠিয়ে দেওয়া হয়েছে। “মোদিবাবুকে বলুন এবার টাকা পাঠাতে”।

রাজ্য সরকার কৃষকদের থেকে চাল কেনে। বিনামূল্যে রেশন দেয়। আগামী দিনেও দেবে জানান মুখ্যমন্ত্রী। কেন্দ্রের কৃষি আইন কৃষকদের লুঠ করে নেবে বলে অভিযোগ করেন তিনি।

বছরে দু’বার করে দুয়ারে সরকারের শিবির হবে বলে এদিনের সভায় থেকে ফের জানান মুখ্যমন্ত্রী। পুরোহিতদের ১ হাজার টাকা মাসিক ভাতা দেওয়া হচ্ছে। মাদ্রাসাগুলিকেও সরকারি সাহায্য করা হবে। ২ কোটির বেশি সংখ্যালঘু পড়ুয়াকে স্কলারশিপ দেওয়া হয়েছে। বিরসা মুন্ডার (Birsha Munda) জন্মদিনে ছুটি দিয়েছে সরকার। ছটপুজোতেও দুদিন ছুটি দেওয়া হয়েছে। বিজেপির বিরুদ্ধে বিভেদের রাজনীতির অভিযোগ তুলে সবাইকে নিয়ে চলার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:সুনীলের প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত, তৃণমূলে আইপিএস হুমায়ুন কবীর

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...