Saturday, April 4, 2026

স্বাস্থ্যসাথী কার্ডে ভেলোর, এইমসেও পাওয়া যাবে চিকিৎসা

Date:

Share post:

স্বাস্থ্যসাথী কার্ডে (saastho saathi)পরিষেবার পরিসীমা আরও বাড়ছে। এই মুহূর্তে ১ হাজার ৫৩৫টি বেসরকারি ও ৫১০ টি রাজ্য ও কেন্দ্রীয় সরকারি হাসপাতাল পাঁচ লাখি বিমা প্রকল্পের আওতায়। সম্প্রতি স্বাস্থ্য সাথী কার্ডে যুক্ত হয়েছে ভেলোর ও এইমস (vellore & aims hospital)হাসপাতাল। পাশাপাশি দক্ষিণ ভারতের অন্যতম পছন্দের হাসপাতাল চেন্নাই এপোলো স্বাস্থ্যসাথী কার্ডে সংযুক্ত হতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছে।

রাজ্য স্বাস্থ্য দ সূত্রে জানানো হয়েছে গত দুমাসে স্বাস্থ্য সাথী কার্ড সম্পূর্ণ বিনামূল্যে ৩৮০ কোটি টাকার চিকিৎসা পেয়েছেন রাজ্যবাসী। প্রতিদিন কমবেশি ৩ হাজার ৬০০ মানুষ স্বাস্থ্য সাথী কার্ড এর পরিষেবা পাচ্ছেন। মাত্র দুদিন আগে দুয়ারে সরকার কর্মসূচির পঞ্চম পর্ব শেষ হলো। পরিসংখ্যান বলছে এই সময় স্বাস্থ্য সাথীর জন্য আবেদন করেছে রাজ্যের এক কোটিরও বেশি পরিবার। কম সময়ে কার্তিক সংখ্যা ৬৫ লক্ষ । ২০১৭ সালের ১এপ্রিল স্বাস্থ্য সাথী প্রকল্প শুরু হয়েছিল। কয়েক বছরে মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্প সাফল্য আকাশ ছোঁয়া।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...