Wednesday, June 24, 2026

বিঘে বিঘে জমিতে হলুদ-বেগুনি ফুলকপি, দাম ১৬ লক্ষ টাকা!

Date:

Share post:

ফুলকপির রঙ নাকি হলুদ, বেগুনি! ব্যাপারটা বিস্ময়কর মনে হলেও এটাই সত্যি। তাও দুটো, একটা নয়, এমন ফুলকপি ফলে রয়েছে বিঘে বিঘে জমিতে। অভিনব এই ফুলকপির দামও শুনলে চোখ উঠবে কপালে। এই কপির মোট দাম উঠতে চলেছে ১৬ লক্ষ টাকা। অবাক করা এই কাজ করে দেখিয়েছেন মহারাষ্ট্রের মহিন্দ্র নিকম।

প্রায় দিন ৭০ আগে সব্জির এই বীজ কিনেছিলেন নাসিকের মহিন্দ্র। ৪০ হাজার টাকার বিনিময়ে কিনেছিলেন বীজ। আধুনিক এই বীজ তৈরির কারিগর পুণেতে অবস্থিত সিঞ্জেটা ইন্ডিয়া লিমিটেড। হরিয়ানার কার্নেল ফার্ম থেকে যা সংগ্রহ করেছিলেন তিনি। প্রায় ৫ বিঘা জমিতে পুঁতেছিলেন অনন্য এই ফুলপির বীজ।

ফার্ম থেকে বীজ কেনার পাশাপাশি জমি তৈরি, সেচ ইত্যাদি কাজে মহিন্দ্রা মোট ব্যয় করেছেন প্রায় ২ লক্ষ টাকা। বিনিময়ে তিনি পেতে চলেছেন প্রায় ১৬ লক্ষ টাকা। কেজি প্রতি ৮০ টাকায় বাজারে বিক্রি করা হতে পারে হলুদ, বেগুনি ফুলকপি। মহারাষ্ট্রের তিনিই প্রথম কৃষক যিনি ফলিয়েছেন অভিনব এই ফুলকপি। জমিতে রয়েছে মোট ২০ হাজার কেজি রঙীন শস্য। এবার এসেছে জমি থেকে তা তোলার সময়।

হাইব্রিড এই ফুলকপির রঙ যেমন নজর টানার মতো, তেমনই রয়েছে উচ্চ মানের পুষ্টির সম্ভার। সাধারণ  ফুলকপির তুলনায় এই ফসলে ভিটামিন এ পরিমাণ অনেকটাই বেশি। ভিটামিন ‘এ’ চোখের দৃষ্টিশক্তি, ফ্লু থেকে রক্ষা এবং ত্বকের কেরিয়ারের জন্য উপকারি। সিঞ্জেন্টা ইন্ডিয়া লিমিটেডের প্রতিনিধি তথা শস্য বিশেষজ্ঞ শিরীশ শিন্ডে জানিয়েছেন, রঙিন ফুলকপি বীজ আবিষ্কার করতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে সুইজারল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রে।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...