Saturday, June 27, 2026

জোকায় একইসঙ্গে পরিবারের ৩ সদস্যের অস্বাভাবিক মৃত্যু! এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

ফের শহরে মর্মান্তিক ঘটনা! একই ঘরে বাবা-মা ও ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাটি ঘটে গতকাল, মঙ্গলবার রাতে ঠাকুরপুকুর থানা এলাকার জোকার মন্ডলপাড়ার একটি বাড়িতে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আজ, বুধবার সকালে মৃতদেহগুলি উদ্ধার করে ঠাকুরপুকুর থানার পুলিশ। মৃতেরা হলেন, চন্দ্রব্রত মন্ডল (৫০), মায়ারানী মন্ডল (৪৫) এবং সুপ্রিয় মন্ডল (২৮)। কোনও রকম অস্বাভাবিক কিছু না মেলায় এটিকে আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে অনুমান পুলিশের।

তবে অবসাদ, আর্থিক অনটন নাকি অন্য কোনও কারণে আত্মহত্যা তা এখনও জানা যায়নি। তদন্ত চলছে। আত্মীয়-পরিজন ও পাড়া-প্রতিবেশীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। পোস্টমর্টেম রিপোর্ট এলে বিষয়টি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

 

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...