Friday, April 3, 2026

চেন্নাই টেস্টের বলের গুণমান নিয়ে প্রশ্ন তুললেন বিরাট, অশ্বিন

Date:

Share post:

চেন্নাইয়ের প্রথম টেস্ট হারের পর, বলের গুণমান নিয়ে প্রশ্ন তুললেন ভারত অধিনায়ক ( indian captain ) বিরাট কোহলি( virat kohli) এবং আর অশ্বিন ( R.Ashwin)। মঙ্গলবার ইংল‍্যান্ডের বিরুদ্ধে ভারতের হারের পর, ম‍্যাচের বল নিয়ে প্রশ্ন তুললেন বিরাট।

এদিন ম‍্যাচের পর বিরাট বলেন,” পিচ পাটা ছিল। চেন্নাইয়ের পিচ ছিল ধীরগতির। সেখানে বলের যে অবস্থা দাঁড়িয়েছিল সেটা দেখে আমরা খুশি হইনি। ৬০ ওভারের মধ্যে যদি বলের সেলাই পুরোপুরি উঠে যায়, সেটা একটা টেস্ট দলের পক্ষে মোটেও ভাল নয়। এর জন্য আমরা প্রস্তুতও ছিলাম না।”

একই কথা বলতে শোনা গেল,” এ ভাবে বলের সেলাই ছিঁড়ে যেতে আগে কোনওদিন দেখিনি। এতেই বোঝা যাচ্ছে প্রথম দু’দিন পিচ কতটা শক্ত ছিল। দ্বিতীয় ইনিংসে ৩৫-৪০ ওভারের মাথায় বলের সেলাই উঠে আসছিল। গত কয়েক বছরে এ রকম এসজি বল দেখিনি।”

বল নির্মাতাদের তরফে বলা হয়েছে,” বল নিয়ে যে ক্রিকেটারদের অভিযোগ সেটা শোনা হবে। চেন্নাইয়ের উইকেট শক্ত থাকলেও যাতে বলের সেলাই না ছেঁড়ে, সেটা আমরা নিশ্চিত করব।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...