Thursday, May 14, 2026

উত্তরাখণ্ডের ৮৫ শতাংশেরও বেশি জেলায় রয়েছে মারাত্মক বন্যার সম্ভাবনা: রিপোর্ট

Date:

Share post:

আগামী দিনে আরও চিন্তা বাড়াতে পারে উত্তরাখণ্ড (Uttarakhand)। ঘটতে পারে চামোলির (Chamoli) মতো একাধিক প্রাণঘাতী বন্যা পরিস্থিতি। রাজ্যের ৮৫ শতাংশেরও বেশি জেলায় রয়েছে মারাত্মক বন্যা হওয়ার সম্ভাবনা, বিশ্লেষণের পর এমনটাই জানানো হয়েছে ‘কাউন্সিল ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার’ (CEEW)-এর পক্ষ থেকে। বিশ্ব উষ্ণায়ণের (Globalization) ফলে আবহাওয়ার স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি অন্যতম কারণ বলে মনে করছেন গবেষকরা।

বিশ্লেষণের পর জানা গিয়েছে, ১৯৭০ সালের পর থেকে বেড়েছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা। উত্তরাখণ্ডে অতিব বিপজ্জনক বন্যার (Flood) সম্ভাবনা বেড়েছে প্রায় ৪ গুণ। বন্যার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রাকৃতিক ঘটনা- যেমন ধস, মেঘ ভাঙা বৃষ্টি, হিম-সরোবরে বন্যার মতো ঘটনার ঝুঁকিও বেড়েছে পাল্লা দিয়ে৷ চামোলির মতো একই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে হরিদ্বার, নৈনিতাল, পিথোরাগড় এবং উত্তরকাশির বিভিন্ন এলাকায়৷

গবেষণায় এও জানা গিয়েছে, গত দশ বছরে দেশে বৃদ্ধি পেয়েছে ০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আপাতভাবে তাপমাত্রা বৃদ্ধির এই পরিসংখ্যান সামান্য মনে হলেও প্রাকৃতিকভাবে পড়তে পারে বিরাট প্রভাব। আগামী দিনের আশু দুর্যোগের অন্যতম কারণ হিসেবে তাপমাত্রার এই বৃদ্ধিকে চিন্হিত করছেন বিজ্ঞানীরা। তথ্য সংগ্রহের জন্য গবেষকরা সাহায্য নিয়েছেন ভারতীয় মৌসম ভবন, বিশ্ব মৌসম ভবন এবং প্রেস ইনফরমেশন ব্যুরো’র কাছ থেকে।

কাউন্সিল ফর এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার’-এর অন্যতম অবিনাশ মোহান্তি বলেছেন, “উত্তরাখণ্ডের সাময়িক বিপর্যয় প্রমাণ করছে যে আবহাওয়ার পরিবর্তনকে আর কোনওভাবেই উপেক্ষা করা যাবে না। গত ২০ বছরে প্রায় ৫০ হাজার হেক্টরে সমান গাছ হারিয়েছে উত্তরাখণ্ড। ফলে ধির গতিতে ক্রমে পরিবর্তন ডেকে আনছে পরিবর্তিত আবহাওয়া। পরিকল্পনামাফিক সবুজায়ন করলে তবেই পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব। আবহাওয়ায় উন্নতি সাধনের পাশাপাশি রাজ্যে পর্যটন শিল্পেও অগ্রগতি হতে পারে এই পদক্ষেপের মাধ্যমে।”

Advt

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...