Saturday, June 27, 2026

শুক্রবার ১২ঘন্টা বাংলা বনধের ডাক দিল বামেরা

Date:

Share post:

বাম ছাত্র-যুবদের নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ধর্মতলা (Dharmatala) চত্বরে। বামেদের (Left) অভিযোগ, বিনা প্ররোচনায় ছাত্র-যুবদের উপর জলকামান ও লাঠিচার্জ করেছে পুলিশ। যার জেরে অনেকেই গুরুতর আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় অনেকেই রাস্তায় পড়েছিলেন, হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পুলিশের থেকে নুন্যতম সাহায্য পাওয়া যায়নি। ছিল না কোনও এম্বুলেন্সের ব্যবস্থা। SFI-DYFI মহিলা কর্মীদের উপর নির্বিচারে লাঠি চালিয়েছে পুলিশ। কোনও মহিলা পুলিশ সেখানে ছিল না বলে অভিযোগ DYFI রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ‍্যায়।

 

 

আর এই ঘটনার প্রতিবাদ জানাতেই আগামীকাল শুক্রবার রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বাংলা বনধের (Strike) ডাক দিল বামেরা। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলায় এই বাংলা বনধ চলবে বলে জানিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তাঁদের দাবি, ছাত্র-যুবদের উপর যেভাবে নির্বিচারে আঘাত হানা হল তা প্রকৃতপক্ষে গণতন্ত্রের উপরই আঘাত। তাই গোটা রাজ্যের মানুষকে এই বনধে সামিল হওয়ার আহ্বান জানিয়ে বাম নেতৃত্ব। এই বনধকে সমর্থন করেছে কংগ্রেসও। বাম ছাত্র-যুবদের নবান্ন অভিযানে সামিল হয়েছিল কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠনও।

প্রসঙ্গত, আহত আন্দোলনকারীদের নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেল কলেজ ও এসএসকেএম হাসপাতাল। সেখানেই বিকেলে তাঁদের দেখতে যান সিপিআইএম নেতা রবীন দেব, সুজন চক্রবর্তী।

বাম নেতৃত্বের বক্তব্য, “আজ যেভাবে ছাত্রদের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নৃশংস হামলা চালাল তার তীব্র ধিক্কার জানাচ্ছি। বাম, কংগ্রেস নির্বিশেষে সকলে এই ঘটনার তীব্র নিন্দা করছে। এভাবে মহিলা ও ছাত্রদের উপর যে হামলা হল তার প্রতিবাদে শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছি।”

তবে পুলিশের পক্ষ থেকে দাবি, তাঁরা অনেক ধৈর্য্য দেখিয়েছে। মাইকিং করে বার বার চলে যাওয়ার অনুরোধ করা হলেও মিছিল থেকে এসে একাধিক ব্যারিকেড ভাঙা হয়। পুলিশের উপর এলোপাথাড়ি ইট ছোঁড়া হয়। সেই ইটের আঘাতে জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী। ডোরিনা ক্রসিংয়ে যখন মিছিল ব্যারিকেড ভেঙে পুলিশের উপর আক্রমণ করে তখনই জলকামান ছোঁড়া হয়। ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জ করা হয়।

আরও পড়ুন:নিউজ পোর্টালের অফিসে ED তল্লাশি, প্রতিবাদ এডিটর্স গিল্ডের

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...