Saturday, March 14, 2026

দেশে ‘সংখ্যালঘু’-র সংজ্ঞা কী? নোটিশ পাঠিয়ে কেন্দ্রের বক্তব্য তলব সুপ্রিম কোর্টের

Date:

Share post:

ভারতে সংখ্যালঘু কারা, কেন্দ্রীয় সরকার কাদের সংখ্যালঘু হিসেবে বিবেচনা করছে, কেন্দ্রের কাছে জানতে চাইলো শীর্ষ আদালত৷

সংখ্যালঘু’ সংজ্ঞা (Minority status) নির্ণয় করতে কেন্দ্রকে (Govt of India) নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট (Supreme Court)।

বিজেপি নেতা তথা আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের করা এক মামলার শুনানির পর এই নোটিশ পাঠিয়েছে দেশের প্রধান বিচারপতি বোবদের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ৷ এই বেঞ্চে প্রধান বিচারপতির সঙ্গে আছেন বিচারপতি বোপান্না ও বিচারপতি রামাসুহ্মমণিয়ম৷ পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যে বাস্তবে যারা সংখ্যালঘু, তারা সুবিধা পাচ্ছেন না, বলেই এই মামলায় দাবি করা হয়েছে।

 

আদালতে দাখিল করা হলফনামায় অশ্বিনী উপাধ্যায় দাবি করেছেন, সুপ্রিম কোর্ট যেন ঠিক করে দেয় এ দেশে ‘সংখ্যালঘু’ কাদের বলা হবে। এই আর্জির ভিত্তিতেই কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে অশ্বিনী উপাধ্যায় National Commission for Minorities Act, 1992 এর 2(C) ধারা নিয়ে প্রশ্ন তুলেছেন৷ এই আইনের আওতায় কেন্দ্রের হাতে সম্পূর্ণ অধিকার আছে কে সংখ্যালঘু, তা নির্ধারণ করার জন্য। উপাধ্যায়ের দাবি, বিষয়টি স্বচ্ছ না থাকায় সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পগুলি যথার্থভাবে ব্যবহার করা হচ্ছে না অরুণাচল প্রদেশ, অসম, গোয়া, জম্মু-কাশ্মীর, কেরল, লক্ষ্মদ্বীপ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পঞ্জাব, তামিলনাড়ু, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে।

হলফনামায় বলা হয়েছে, যারা বাস্তবে সংখ্যালঘু তারা টাকা পাচ্ছেন না, অথচ অন্যরা পেয়ে যাচ্ছে৷ এর কারণ, রাজ্যস্তরে ঠিক করে চিহ্নিতকরণ করাই হচ্ছে না । সংখ্যালঘুদের জায়গায় সংখ্যাগরিষ্ঠরা পেয়ে যাচ্ছেন যাবতীয় সুবিধা, যা সংবিধান বিরোধী বলে দাবি করা হয়েছে৷ এই বিষয়ে কেন্দ্র শীর্ষ আদালতে কী জানায়, সেটাই দেখার।

Advt

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...