Saturday, June 13, 2026

সোশাল মিডিয়ায় ভুয়ো খবর রুখতে কেন্দ্র ও টুইটারকে চিঠি ধরাল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

সোশাল মিডিয়ায় ভুয়ো খবর রুখতে এবার শক্ত হাতে হাল ধরল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কেন্দ্রীয় সরকার ও টুইটারকে নোটিশ ধরালো দেশের শীর্ষ আদালত। সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানোর ফলে বিভ্রান্তি, হিংস ছড়াচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।

শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন একটি বেঞ্চ সোশাল মিডিয়ায় ভুয়ো খবর রুখতে কেন্দ্র ও টুইটারকে একটি নোটিশ দেয়। তাতে বলা হয়েছে, “বিভিন্ন হিংসা আর দাঙ্গার শিকড় লুকিয়ে থাকে ভুয়ো খবরের মধ্যে। যার অন্যতম চলতি বছর দিল্লি উত্তপ্ত হয়ে ওঠার ঘটনা। সাম্প্রদায়িকতাকে উসকে অশান্তি ছড়ানো হয়েছিল। বর্তমানে ভারতে প্রায় সাড়ে তিন কোটি টুইটার এবং ৩৫ কোটিরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে থাকেন। বিশেষজ্ঞদের মতে, এর মধ্যে ১০ শতাংশ টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টই ভুয়ো কিংবা গুজব খবর ছড়ায়।”

যাতে কোনওভাবে ভুয়ো খবর না ছড়ায় সেদিকে কেন্দ্র ও টুইটারকে কড়া নজরদারির কথা বলা হয়েছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে দ্রুত এই অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-গুজুভাইদের সঙ্গে সেটিং করে দলের পিঠে ছুরি মারলেন, দীনেশকে তোপ কল্যাণের

Advt

 

Related articles

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...