Saturday, June 13, 2026

গুজুভাইদের সঙ্গে সেটিং করে দলের পিঠে ছুরি মারলেন, দীনেশকে তোপ কল্যাণের

Date:

Share post:

কোনও গুজুভাইয়ের সঙ্গে সেটিং হয়েছে নিশ্চয়ই। অনেক কিছু দেবে হয়তো। তাই তৃণমূল কংগ্রেসের (tmc) পিঠে ছুরি মেরে বিজেপিতে (bjp) যাচ্ছে। রাজ্যসভার পদত্যাগী সাংসদ দীনেশ ত্রিবেদীর (dinesh trivedi) তৃণমূল-ত্যাগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (kalyan banerjee)।

দীনেশের দলত্যাগে তৃণমূলের কোনও ক্ষতি হবে না জানিয়ে কল্যাণ এদিন বলেন, নিজের কেন্দ্রের মানুষের সঙ্গেই তো দীনেশ ত্রিবেদীর কোনও যোগাযোগ ছিল না! সাধারণ মানুষের কোনও দরকারেই ওকে পাওয়া যেত না। উনি চলে যাওয়ায় দলের কোন ক্ষতিটা হবে? কল্যাণের কটাক্ষ, দলের বিরুদ্ধে যদি এতই ক্ষোভ তাহলে ২০১৯-এ লোকসভা ভোটে হারার পর আবার রাজ্যসভায় যেতে রাজি হলেন কেন? বাড়িতে বসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ই ওকে সাংসদ করে রাজ্যসভায় পাঠালেন। এখন গুজুভাইদের সঙ্গে সেটিং করে দলের পিঠে ছুরি মারছে। কল্যাণের কথায়, অর্জুন সিং ব্যারাকপুরে প্রার্থী হতে চেয়ে দল ছেড়েছিল। মমতাদি তখন অর্জুনকে প্রার্থী না করে দীনেশ ত্রিবেদীকে প্রার্থী করেন। এতটাই সম্মান করতেন তাঁকে। অথচ এখন সেই তিনি দলের বিরুদ্ধে বলছেন!

Advt

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...