Saturday, June 13, 2026

বনধের গেরোয় পরীক্ষার্থীরা, অবরোধ তোলার অনুরোধে চোখে জল

Date:

Share post:

শুক্রবার রাজ্যে ১২ ঘণ্টার বনধ চলছে। বনধ ডেকেছে সিপিএম। যার জেরে ভোগান্তিতে পরীক্ষার্থীরা। কোথাও অবরোধ করা হয়েছে রেল, কোথাও আবার বাস, অটো আটকানো হয়েছে। অন্যদিকে ১১ মাস পর আজ থেকে খুলেছে রাজ্যের স্কুলগুলি। কিন্তু একাধিক জায়গায় স্কুলে পৌঁছতেই পারেনি পড়ুয়ারা।

আরও পড়ুন-বিজেপিতে শান্তনু-বিশ্বজিৎ দ্বন্দ্ব চরমে, বনগাঁ উত্তরের বিধায়কের দল ছাড়ার জল্পনা তুঙ্গে

সকাল থেকে হুগলির পাণ্ডুয়া স্টেশনে আপ ও ডাউন লাইনে চলছে রেল অবরোধ। যার জেরে পরীক্ষাকেন্দ্রে যেতে গিয়ে সমস্যার সম্মুখীন হন পরীক্ষার্থীরা। কেউকেউ স্টেশনে দাঁড়িয়ে কেঁদেই ফেললেন। প্রায় দু’ঘণ্টা ধরে চলে অবরোধ। এক পরীক্ষার্থীর জানান, যে শিক্ষার দাবিতে বৃহস্পতিবার পথে নেমেছিল বাম যুবরা। শুক্রবার সেই শিক্ষার্থীদেরই চরম নাকাল হতে হল বনধের জেরে। ওই পরীক্ষার্থী বর্ধমানে যাচ্ছিলেন। আইটিআই কলেজে প্র্যাক্টিকাল পরীক্ষা রয়েছে তাঁর।

শুধু হুগলিতেই নয়, বনধের প্রভাব পড়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের চৌপথিতে, কোচবিহারে, চুঁচু্ড়ার দেশবন্ধু সামনে এসএফ আইয়ের পিকেটিংয়ের অভিযোগ ওঠে। প্রায় ১১ মাস পর এদিন স্কুল খুললেও বাধ্য হয়েই বাড়ি ফিরে যেতে হয় অনেক পড়ুয়াদের। শিলিগুড়ি গার্লস স্কুলেও বনধ সফল করাতে বনধ সমর্থক পৌঁছে যায় বলে অভিযোগ। কর্তৃপক্ষের সঙ্গে প্রবল তর্কাতর্কি হয়। পরে বনধ সমর্থকদের বের করে দেয় স্কুল কর্তৃপক্ষ।

Advt

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...