Wednesday, June 24, 2026

শেষ হচ্ছে গুলাম নবি আজাদের মেয়াদ, আসছেন মল্লিকার্জুন খাড়গে

Date:

Share post:

রণনীতিতে পরিবর্তন আনছে কংগ্রেস৷ সাংসদ পদে মেয়াদ শেষ হতে চলেছে বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদের (Gulam Nabi Azad)। তাঁর পরিবর্তে মল্লিকার্জুন খাড়গেকে (Mallikarjun Kharge) নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে হাত শিবিরের হাইকম্যান্ড, খবর এমনটাই। এতদিন সংসদের উচ্চ কক্ষের প্রধান বিরোধী নেতার পদ সামলেছিলেন গুলাম নবি আজাদ। মল্লিকার্জুন খাড়গকে সেই পদে বসানোর আর্জি জানিয়ে রাজ্যসভার (Rajya Sabha) চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুকে (Venkaiya Naidu) কংগ্রেস ইতিমধ্যে চিঠি দিয়েছে বলেও খবর।

এর আগে জম্মু-কাশ্মীরের রাজ্যসভার সাংসদ পদের জন্য নির্বাচিত হয়েছিলেন গুলাম নবি আজাদ। কিন্তু ভারতের এই উপত্যকা অঞ্চল এখন কেন্দ্রশাসিত অঞ্চল। কারণ এতোদিন বহাল থাকা জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিয়েছে কেন্দ্র। তাই সেখানে এখন নেই বিধানসভাও। অন্যদিকে বেশ কয়েক বছর বিরোধী দলনেতা হিসেবে সংসদে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে মল্লিকার্জুনের। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছিলেন তিনি। ২০১৯ সালের পর লোকসভায় প্রধান বিরোধী দলের তকমা হারিয়েছে কংগ্রেস। এখন তাদের শক্তি সীমাবদ্ধ রয়েছে কেবল রাজ্যসভাতেই। আপাতত এই সংসদ ভবনেই অভিজ্ঞ রাজনৈতিক মস্তিষ্ককে কাজে লাগাতে চাইছে হাত শিবির।

আরও পড়ুন: ভয়াবহ বিস্ফোরণে আতঙ্ক তামিলনাড়ুতে, মৃত ১১ আহত ৩৬

বর্ষীয়ান গুলাম নবি আজাদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণে চোখের জল ফেলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদ ভবনে দাঁড়িয়ে তিনি শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন তাঁর জন্য৷ এই ঘটনা ছাড়াও গুলাম নবি আজাদের নিষ্ঠা এবং শিষ্টাচার ভারতীয় রাজনৈতিক মহলে সর্বজনবিদিত। সংসদীয় রাজনীতিতে ৩ দশকেরও বেশি সময়ের অভিজ্ঞ তিনি। ৩ বার লোকসভা এবং ৫ বার রাজ্যসভার সাংসদ পদের দায়িত্ব সামলেছেন ৭১ বছর বয়সী এই রাজনীতিবিদ।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...