Tuesday, June 23, 2026

ভয়াবহ বিস্ফোরণে আতঙ্ক তামিলনাড়ুতে, মৃত ১১ আহত ৩৬

Date:

Share post:

ভয়াবহ বিস্ফোরণে জেরে শুক্রবার বিকেলে রীতিমতো আতঙ্ক ছড়াল তামিলনাড়ুর(Tamil Nadu) ভেম্বাকট্টি এলাকার আচানকুলাম গ্রামে। এক বাজি কারখানায়(firecracker factory) ব্যাপক বিস্ফোরণের(Blust) জেরে মৃত্যু হয়েছে ১১ জনের। আহত হয়েছেন আরো ৩৬ জন। যাদের মধ্যে অনেকেরই অবস্থা গুরুতর। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই আহতদের উদ্ধার ও বিস্ফোরণস্থলের আগুন নেভাতে উপস্থিত হয়েছে পুলিশ(police) ও দমকল বাহিনী(fire brigade)। পরিস্থিতি খতিয়ে দেখতে ওই এলাকায় গিয়েছেন প্রশাসনের আধিকারিকরাও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের পর স্থানীয়দের সাহায্যে আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় সত্তুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, উদ্ধার হয় ৯টি মৃতদেহ। মৃতদের শরীর এতটাই বীভৎসভাবে পুড়ে গিয়েছে যে তাদের শানাক্ত করা কঠিন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে মৃত্যু হয় আরো দুইজনের। এখনো পর্যন্ত এই দুর্ঘটনার মৃত্যু হয়েছে ১১ জনের। খবর পেয়ে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। ৩০ জন উদ্ধারকারী, পাঁচজন আধিকারিক ও স্থানীয়দের সাহায্যে উদ্ধারকার্য শুরু করা হয়েছে ইতিমধ্যেই। দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাজি কারখানা ১০টি ঘর পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

দমকলের আধিকারিক গণেশান জানান, বাজি কারখানায় যখন বিস্ফোরণ ঘটে তখন ভিতরে প্রায় ৫০ জন কর্মচারী কাজ করছিলেন। যদিও বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা না গেলেও তদন্তকারীদের অনুমান, ওই বাজি কারখানায় বেআইনিভাবে বাজি উৎপাদন হচ্ছিল। তার জেরেই ঘটে এই দুর্ঘটনা। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন জেলাশাসক আর কান্নান। গুরুতর আহত একাধিক কর্মীকে সাত্তুর হাসপাতাল থেকে মাদুরাইয়ে স্থানান্তর করা হয়েছে বলে জানা গিয়েছে।

ভয়াবহ এই বিস্ফোরণের পর মৃতদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি তামিলনাড়ু সরকারের তরফে মৃতদের পরিবারকে ৩ লক্ষ টাকা  এবং আহতদের ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।

Advt

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...