Friday, April 3, 2026

মোদির ‘আন্দোলনজীবী’র প্রত্যুত্তরে রাম মন্দির আন্দোলনের প্রসঙ্গ টানলেন টিকাইত

Date:

Share post:

বাজেট অধিবেশনে সংসদে(Parlament) বক্তব্য রাখতে গিয়ে কৃষক আন্দোলন প্রসঙ্গে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার করেছিলেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। তাঁর সেই মন্তব্যের রেশ ধরেই এবার প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ শানালেন কৃষকনেতা রাকেশ টিকাইত(Rakesh tikait)। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর ‘আন্দোলনজীবী’ মন্তব্যের রেশ ধরেই আদবানির রাম মন্দির(Ram Mandir) আন্দোলনের প্রসঙ্গ টেনে আনলেন তিনি।

২৬ জনুয়ারি লালকেল্লার ঘটনার পর দেশব্যাপী কৃষক আন্দোলন বড়সড় ধাক্কা খেলেও ক্রমশ ঘুরে দাঁড়াচ্ছেন কৃষকরা। আন্দোলনের সমর্থন আদায়ে উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা মত রাজ্যগুলিতে মহাপঞ্চায়েত করছেন কৃষকরা। যেখানে শুধু কৃষকরা নন বিপুল সংখ্যায় ভিড় জমাচ্ছেন মহিলারাও। শুক্রবার হরিয়ানার বাহাদুরগড়ে তেমনি এক মহা পঞ্চায়েতে উপস্থিত হয়েছিলেন কৃষকনেতা রাকেশ টিকাইত। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বলছেন, আমরা আন্দোলনজীবী। সমস্যা নেই, মহত্মা গান্ধীও আন্দোলনজীবী ছিলেন। লালকৃষ্ণ আদবানিও ছিলেন, উনি রাম মন্দির নিয়ে আন্দোলন করেছেন।’

আরও পড়ুন:শেষ হচ্ছে গুলাম নবি আজাদের মেয়াদ, আসছেন মল্লিকার্জুন খাড়গে

এরপর তিনি সুর চড়িয়ে আরো বলেন, ‘বিজেপি নেতারা লিখিত দিতে পারবেন যে তারা কখনও আন্দোলন করবেন না। কখনো রেল অবরোধ করবেন না। আমরা এখানে রাজনৈতিক নির্বাচনের কথা বলছি না। আমরা কৃষকদের স্বার্থে কথা বলছি।’ শুধু তাই নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন ‘কৃষকদের থেকে এক ফোনকলের দূরত্বে রয়েছে সরকার।’ সেই মন্তব্যের রেশ ধরেই এদিন রাকেশ টিকাইত বলেন, ‘নরেন্দ্র মোদির ফোন নম্বর কী? কই আমি তো জানি না।’

Advt

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...