Saturday, April 4, 2026

বনধ উপেক্ষা করায় বেধড়ক মার বাইক আরোহীকে, আক্রান্ত ট্যাক্সি-অটো চালকরাও

Date:

Share post:

বামেদের (Left) ডাকা ১২ ঘন্টার বাংলা বনধ-এ (Strike) সকাল থেকেই ছিল স্বাভাবিক জনজীবন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধর্মঘটীরা কার্যত উগ্র মূর্তি ধারণ করে। পথে নেমে বনধ সফল করতে মরিয়া হয়ে ওঠে বাম নেতা থেকে কর্মী-সমর্থকরা। শুরু হয় রেল অবরোধ, রাস্তা অবরোধ। বনধ তুলতে গেলে কিছু কিছু জায়গায় পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বামেদের।

এখানেই শেষ নয়। বনধ উপেক্ষা করে নিজের প্রয়োজনীয় কাজে রাস্তায় বের হতেই ধর্মঘটীদের রোষের মুখে পড়লেন এক বাইক আরোহী। একপ্রকার জোর করেই তাঁকে হরতাল মানতে বাধ্য করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন:‘হোম-ম্যাচ’ ইনিংসে হেরে ‘অ্যাওয়ে ম্যাচ’ জিততে চায় বিজেপি: কণাদ দাশগুপ্তর কলম

উত্তর ২৪ পরগনার ইছাপুরে ধর্মঘটীদের হাতে আক্রান্ত হতে হল এক বাইক আরোহীকে। তাঁকে বেধড়ক মারধরও (Beat) করা হয়েছে বলে অভিযোগ। পাশাপশি এই এলাকারেই অটো ভাঙচুরের অভিযোগও উঠছে ধর্মঘটীদের বিরুদ্ধে।

অন্যদিকে, হাওড়ায় বনধের দিন ট্যাক্সি চালানোর অপরাধে ট্যক্সি থেকে চালককে নামিয়ে মারধর করার অভিযোগ উঠল। ভাঙচুর চালানো হল ট্যাক্সিতেও।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...