Tuesday, June 9, 2026

করোনা বিধি মেনে ১১ মাস পর আজ থেকে স্কুল খুলছে

Date:

Share post:

১১মাস পর আজ স্কুল( school reopening) খুলছে। তাই পড়ুয়াদের (student) কাছে দিনটা অত্যন্ত খুশির দিন। এদিকে আজই আবার হরতাল ডেকেছে বামেরা (strike declared by cpm)। তাই রাস্তায় চূড়ান্ত নাকাল হওয়ার সম্ভাবনা। দুইয়ে মিলে জমজমাট শুক্রবার।

নিউ নর্মালে আজ শুক্রবার থেকে স্কুল খুলছে। সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি অধিকাংশ স্কুলে ক্লাসে ফিরছে নবম থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৪০ লক্ষ পড়ুয়া । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জনিয়েছেন করোনা স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনে তবেই চালু হচ্ছে স্কুল।

স্কুলশিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, স্কুলে ঢোকার সময় পড়ুয়াদের দূরত্ববিধি মানতে হবে। স্যানিটাইজার ব্যবহার করতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে । ক্লাসরুমে সব সময় দূরত্ববিধি মানতে হবে পড়ুয়াদের। সহপাঠীর সঙ্গে টিফিন বা জল ভাগ করে খাওয়া যাবে না। সহপাঠীর বই, ব্যাগ বা অন্য জিনিসপত্র ছোঁয়া যাবে না। স্কুল চত্বরে জড়ো হওয়া যাবে না। স্কুলে ঢুকতে পারবেন না অভিভাবকরা।

সরকার আগেই জানিয়ে দিয়েছে, একটি ক্লাসের পড়ুয়াদের দুই বা তার বেশি ঘরে বসানোর ব্যবস্থা করতে হবে।

তবে সরকার নির্দেশিকা দিলেও তা মানার মতো পরিকাঠামো সব স্কুলের আছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, বেশ কয়েকটি স্কুলে মুচলেকা দিয়ে বলিয়ে নেওয়া হয়েছে যে, পড়ুয়ার করোনা হলে বা তার উপসর্গ দেখা দিলে তার দায়বদ্ধতা স্কুলের নয়। ফলে এ নিয়েও চাপা অসন্তোষ তৈরি হয়েছে। জুন মাসে ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। যারা মাধ্যমিক দেবে, তাদের স্কুলে ক্লাস হয়েছে আড়াই মাস। যারা উচ্চমাধ্যমিক দেবে, তাদের সশরীরে একদিনও ক্লাস হয়নি। এই পরিস্থিতিতে শেষমেষ স্কুল খুলছে। নানা বাধা-বিপত্তি পেরিয়ে স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে পড়ুয়ারা।

Advt

Related articles

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...