Saturday, June 27, 2026

তেইশে বৈশাখ! রবি ঠাকুরের জন্মস্থানের পরে জন্মদিনও ‘পাল্টে’ দিল মোদি সরকার

Date:

Share post:

রাজনীতির ময়দানে এবার রবি ঠাকুরকে নিয়ে যত টানাটানি হচ্ছে এর আগে বাংলা অন্তত তা কখনও দেখেনি। আর সেখানেই একের পর এক ভুলে ভরা তথ্য তুলে ধরছে বিজেপি। প্রথমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের (Rabindranath Tagore) জন্ম বলে নির্দ্বিধায় জানিয়ে দিয়েছিলেন জনসভায়। এবার রীতিমতো কেন্দ্রীয় সরকারি ক্যালেন্ডারে রবি ঠাকুরের জন্মদিন রয়েছে 23 শে বৈশাখ!

এবছর 25 শে বৈশাখ রবিবার পড়েছে। অথচ কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ডিজিটাল ক্যালেন্ডার প্রকাশ করেছে তাতে জ্বলজ্বল করছে 23 বৈশাখ, শুক্রবার রবীন্দ্রনাথের জন্মদিন। অথচ কেন্দ্রীয় মন্ত্রীর হাতে উদ্বোধন হওয়া এই ডিজিটাল ক্যালেন্ডারের মারাত্মক ভুল নিয়ে একটি শব্দও ব্যয় করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বা কেন্দ্রীয় তথ্য ও সংস্কৃতি মন্ত্রক।

এর আগেও কেন্দ্রের বিজেপি নেতা স্বামী বিবেকানন্দের পদবি ‘ঠাকুর’ বলেছিলেন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের আলোচনায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) মা দুর্গাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেছেন বলে অভিযোগ।

শুধু এখানেই শেষ নয়, ক্যালেন্ডার চৈত্র সংক্রান্তির পরেরদিন তামিল নববর্ষের কথা উল্লেখ আছে অথচ বাংলার পয়লা বৈশাখের কথার কোনো উল্লেখ নেই।

গেরুয়া শিবিরের বিরোধীদের অভিযোগ, ইচ্ছে করেই বাংলার সংস্কৃতিকে অপমান করছে বিজেপি। শুধু তাই নয়, এরা ক্ষমতায় এলে বাংলার সংস্কৃতি ভুলিয়ে দেবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে তারা।

আরও পড়ুন- রাবণের লঙ্কায় ৫৫, মোদির রাম রাজত্বে ৯৫! পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

Advt

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...