Monday, April 6, 2026

কলেজের জমি বিতর্কে মুকুলের স্ত্রী-পুত্রবধূ!

Date:

Share post:

এবার কী দুর্নীতির অভিযোগে জড়াল বিজেপি নেতা মুকুল রায়ের (Mukul Roy) পরিবার? অন্তত সম্প্রতি পাওয়া সরকারি নথি থেকে এমনই ইঙ্গিত। কাঁচরাপাড়ার বিদ্যাসাগর বিএড কলেজের জমি নিয়ে বিতর্ক। নথি অনুযায়ী, ওই জমির মালিক মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায় (Krisna Roy) এবং শুভ্রাংশু রায়ের (Subhranshu Roy) স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায় (Sharmistha Bhowmik Roy)। ধানি ও জলাজমি বাস্তুজমিতে পরিবর্তন করে কলেজ করার জন্য আবেদন জানান তাঁরা।

২০১৪ সালের ২৮ এপ্রিল এই চিঠি লেখা হয়। বিএলআরও-র (Blro) কাছে অনুপম মল্লিক (Anupom Mallik) মালিকপক্ষের হয়ে বিএলআরও-র কাছে হাজিরা দেন। সেখানে বিএলআরও বেশ কিছু নথি তলব করেন। সেগুলির মধ্যে ছিল- ওই জমিতে কী করা হবে? কলেজ বা ইউনিভার্সিটি হলে তার অনুমোদন আছে কি না? কী পড়ানো হবে? কোন বিশ্ববিদ্যালয়ের অধীন? সবকিছু সঠিক জবাব না পেয়ে তিনি বিষয়টি অতিরিক্ত জেলাশাসকের (Adm) (ভূমি ও ভূমি রাজস্ব) কাছে পাঠিয়ে দেন। সেখানে শর্মিষ্ঠা ভৌমিক রায় এবং কৃষ্ণ রায় কী কী নথি জমা দিয়েছেন তার উল্লেখ করা ছিল।

 

সেই বছরই ২২ জুলাই অতিরিক্ত জেলাশাসক (Dm) বিষয়টি দেখে জেলাশাসকের কাছে পরামর্শের জন্য পাঠিয়ে দেন। সব দেখে অগাস্ট মাসের ১২ তারিখ জেলাশাসক প্রয়োজনীয় নথি দেওয়ার পরামর্শ দিয়ে অতিরিক্ত জেলাশাসকের চিঠির জবাব দেন। কিন্তু রহস্য এখানেই। ২৫ জুলাই এই জমিটি জলাজমি থেকে বাস্তু জমিতে পরিবর্তন করার নো অবজেকশন সার্টিফিকেট (Noc) দিয়ে দেওয়া হয়।

প্রশ্ন হল, যেখানে ২২ জুলাই এডিএম, ডিএম-এর কাছে পরামর্শ চেয়ে পাঠালেন, সেখানে জেলাশাসকের উত্তর আসার আগেই কী করে এনওসি দিয়ে দেওয়া হল? প্রশ্ন উঠেছে, যদি এডিএম-এর কোন সন্দেহ নাই থাকে, তাহলে তিনি ডিএম-এর কাছে পরামর্শ চাইলেন কেন? প্রয়োজনীয় নথি ছাড়া কীভাবেই বা অনুমতি দেওয়া হল? মুকুল রায়ের রাজনৈতিক প্রভাব খাঠিয়েই কি মিলেছে কলেজের অনুমতি? এখন এই সব প্রশ্নে জর্জরিত বিদ্যাসাগর বিএড কলেজ। যদিও এই বিষয়ে মুকুল রায়ের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে বিজেপি নেতার ঘনিষ্ঠ মহলের দাবি, এই সমস্ত অভিযোগই ভিত্তিহীন।

আরও পড়ুন:তৃণমূলের মঞ্চে শুভেন্দু ঘনিষ্ঠ নেতা, শীর্ষ নেতৃত্বের সামনে বিক্ষোভ কর্মী-সমর্থকদের

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...